সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার হঠাৎ করেই রটে যায় অমিতাভ নাকি অসুস্থ। তিনি নাকি ভর্তি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। এমনকী, রটে যায় বিগ বির অ্য়াঞ্জিওপ্লাস্টি হয়েছে। এমন খবর পেয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যায় বিগ বি অনুরাগীরা। তবে রাত কাটতেই অসুস্থতার খবর নিয়ে মুখ খুললেন অমিতাভ নিজেই। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই গুজব।
শুক্রবার মুম্বইয়ে হয়ে গেল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনাল। ফাইনালে বাইশ গজে মুখোমুখি হয়েছিসল মাজি মুম্বই ভার্সেস টাইগার অফ কলকাতা। সেই খেলার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, অভিষেকের সঙ্গে চুটিয়ে খেলা উপভোগ করছেন অমিতাভ বচ্চন। এমনকী, পাশে দেখা গিয়েছে শচীন তেন্ডুলকরকেও।
View this post on Instagram
[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ, কেন বিগ বি-র অসুস্থতার খবর চেপে রাখতে চেয়েছিল পরিবার?]
ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যে।
View this post on Instagram
অমিতাভ এরকমটি বললেও, বিগ বির ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, “উনি নিয়মিত চেকআপের জন্য গিয়েছিলেন হাসপাতালে। মারাত্মক কিছু নয়! একাধিক রুটিন টেস্ট করান এবং বাড়ি ফিরে আসেন। সন্ধেয় নিজের প্রিয় চেয়ারে বসে আইসিসি ক্রিকেট ম্যাচ দেখবেন বলে প্রস্তুত হচ্ছেন তিনি। অভিষেক-অগস্ত্যও থাকবেন ওঁর সঙ্গে।”
[আরও পড়ুন: রোজা রেখে অসুস্থ হিনা খান, শারীরিক সমস্যায় জেরবার অভিনেত্রী!]
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?