সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে অ্যাচিভমেন্টে- বিভিন্ন সময়ে দেশবাসীকে গর্বিত করেছেন তিনি। কিন্তু তাঁর জন্য গর্বের মুহূর্ত কোনটি? সম্প্রতি সে কথা জানালেন বিগ বি। নিজের মুম্বইয়ের বাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছেন তিনি। আর সে ছবি শেয়ার করেই তাঁর বক্তব্য, এ কাজ করে তিনি গর্বিত। একই সঙ্গে ফ্যানদেরও এ কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
[ বৈঠকে হিন্দু-মুসলিম নির্বিশেষে গাইতে হবে বন্দে মাতরম, নিদান মেয়রের ]
দেশের জন্য যে কোনও সচেতনতা প্রকল্পে তিনি অদ্বিতীয় মুখ। শুধু সিনেমার নায়ক তো নন, অমিতাভ বচ্চন এমন একজন মানুষ, যাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। অতীতের পর্দার অ্যাংরি ইয়ং ম্যানের বয়স বেড়েছে, কিন্তু সক্রিয়তা কমেনি। আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তাঁর থেকে ভাল আর কে জানে! আর সেখানেই নানা বিষয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। এই তো সেদিন বিরাট কোহলিকে যেদিন অস্ট্রেলিয়া মিডিয়া ডোনাল্ড ট্রাম্প বলে ব্যঙ্গ করল, সেদিন বিরাটের হয়ে ব্যাট ধরলেন বিগ বি। বললেন হাজার হলেও তো ওরা বিরাটের কৃতিত্বকে শিকার করতে বাধ্য হল। সেই বিগ বি আরও এক নজির গড়লেন। নিজের বাড়ির মাথায় উড়িয়ে দিলেন দেশের জাতীয় পতাকা। তাঁর প্রতিক্রিয়া, এ কাজ করে তিনি অত্যন্ত গর্বিত। আর ফ্যানদের কাছে তাঁর অনুরোধ, সকলেরই এ কাজ করা উচিত।
T 2477 – I proudly fly the National Tricolor on top of my home .. Do you ..? You must !! pic.twitter.com/EPom1vMrIs
— Amitabh Bachchan (@SrBachchan) March 27, 2017
সর্বশেষ খবর
-
অবশেষে দেখা মিলল অরূপের, গড়হাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী
-
ভেঙেছে হাওড়ার পুর পরিষেবা! ‘অপদস্ত করতেই বর্ষার আগে পালিয়েছেন মেয়র, কাউন্সিলররা’, দাবি অগ্নিমিত্রার
-
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?
-
টলিউডের উন্নয়নে নয়া কমিটিতেও ঠাঁই দেবের, হিরণের খোঁচা, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’
-
বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও