Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Amitabh Bachchan

করোনাকে জয় করে জীবনের মূলস্রোতে ফিরছেন বিগ বি, বৃক্ষরোপন করলেন অমিতাভ

মায়ের নাম করেই একটি গুলমোহর গাছ লাগালেন অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ১৭:১৮

options
link
করোনাকে জয় করে জীবনের মূলস্রোতে ফিরছেন বিগ বি, বৃক্ষরোপন করলেন অমিতাভ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্টের প্রথম সপ্তাহেই করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বলিউড শাহেনশা। মারণ ভাইরাসকে হারিয়ে এখন দিব্যি সুস্থ রয়েছেন অমিতাভ। শুধু তাই নয়, করোনা জয়ের পর তিনি যে ইতিমধ্যেই স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে দিয়েছেন, তা অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। এবার করোনা থেকে সেরে ওঠার পরে এই প্রথম ঘরের বাইরে পা রাখলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। পরিচারকদের নিয়ে নিজের বাংলোয় বৃক্ষরোপন করলেন মা তেজি বচ্চনের জন্মদিনে।

৪৪ বছর আগে ১৯৭৬ সালে প্রথম বচ্চনদের সাধের বাংলো প্রতীক্ষায় এক গুলমোহর গাছ লাগিয়েছিলেন অভিনেতা। তবে সম্প্রতি মুম্বইয়ে ঝড়-বৃষ্টির দাপটে সেই গাছ ভেঙে পড়ে যায়। দিন দুয়েক আগে স্বর্গীয় মাকে উৎসর্গ করে তাঁর জন্মদিনেই আরেকটি গুলমোহর গাছ লাগালেন অভিনেতা। একেবারে ঠিক সেই স্থানেই যেখানে আগের গাছটি ছিল। ইনস্টাগ্রামে গাছ লাগানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন অমিতাভ। সেখানেই মাস্ক পরে, হাতে লাঠি নিয়ে গাছ লাগাতে দেখা গেল অমিতাভকে।

Advertisement

ক্যাপশনে বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার লাইন উদ্ধৃত করে অমিতাভ লিখেছেন, “সেই বড় গুলমোহর গাছটি ঝড়ে উপড়ে গেল। আসলে প্রকৃতির তো এটাই নিয়ম। কোনও কিছুই স্থিতিশীল নয়। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া জিনিসকে পুনরায় গড়ে তুলতে না তো কেউ করেনি। রাতের আঁধারে প্রদীপ জ্বালতে তো কেউ মানা করেনি!”

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ভালবাসার জন্য সীমান্ত পেরলেন সৃজিত-মিথিলা! ভারতে এলেন পদ্মাপারের কন্যা]

নিজের ব্লগে অভিনেতা লিখেছেন, “আমরা যেখানেই যেতাম, মা সেই বাড়িটাই ফুলের বাগানে সাজিয়ে ফেলতেন। রোজ তাঁর ঘরে ফুল চাই-ই। গোলাপ খুব প্রিয় ছিল। তবে মা আর আমার দু’জনেরই প্রিয় ফুল মোগরা, পারিজাত। বিয়ের আগে মা যখন পাঞ্জাবের কলেজে পড়াতেন, ওঁর ছাত্রছাত্রীরা করিডোরে অপেক্ষা করত। মায়ের সুন্দর শাড়ি আর মাথায় লাগানো ফুলের গন্ধই ছিল তার কারণ।” মায়ের মতোই প্রতীক্ষায় সুগন্ধি ফুলের বাগান তৈরি করতে চান অমিতাভ। পরে জলসাতেও ফুলের বাগান করার ইচ্ছে রয়েছে তাঁর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

“.. जो बसे हैं वे उजड़ते हैं , प्रकृति के जड़ नियम से ; पर किसी उजड़े हुए को , फिर बसाना कब मना है ? .. है अन्धेरी रात पर दीवा जलाना कब मना है ? “ ~ हरिवंश राय बच्चन This large ‘gulmohar’ tree was planted as a sapling by me when we got our first house Prateeksha in 1976 .. the recent storm brought it down .. but yesterday on my Mother’s birthday Aug 12th I replanted a fresh new Gulmohar tree in her name ..🙏🙏 at the same spot !

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

[আরও পড়ুন: সমাজের জড়তাগুলো দূর করে মন খুলে বাঁচুন, স্বাধীনতা দিবসে পাঠ দিলেন মিমি-নুসরত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.