Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
India Pakistan Tensions

১৭ দিন ধরে ‘মৌনব্রত’ অমিতাভের, বিগ বি’র ‘নির্বাক’ পোস্ট বুঝতে মাথা চুলকোচ্ছে নেটপাড়া!

পহেলগাঁও সন্ত্রাসের পর থেকেই এক্স হ্যান্ডেলে লাগাতার ফাঁকা পোস্ট অমিতাভ বচ্চনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৭:৫১

options
link
১৭ দিন ধরে ‘মৌনব্রত’ অমিতাভের, বিগ বি’র ‘নির্বাক’ পোস্ট বুঝতে মাথা চুলকোচ্ছে নেটপাড়া! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় বরাবর সক্রিয় অমিতাভ বচ্চন। যে কোনও ইস্যুতেই এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রামে প্রতিবাদী পোস্ট করেন তিনি। বিগ বি’র ব্লগও বেশ জনপ্রিয়। বলা ভালো, এই বিষয়ে নবীন প্রজন্মকেও টেক্কা দেন অমিতাভ। কিন্তু গত ২২ এপ্রিলের পর থেকে এক্স হ্যান্ডেলে একটি শব্দও খরচ করেননি শাহেনশা। বরং বিগত সতেরো দিন ধরে লাগাতার পোস্টের সংখ্যাক্রম লিখে গিয়েছেন। কোনওরকম ‘টুঁ শব্দ’টি করেননি। তাঁর এক্স হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যাবে, ধারাবাহিকভাবে ২০টি ফাঁকা পোস্ট। স্বাভাবিকভাবে এমতাবস্থায় বলিউডের ‘মেগাস্টার অভিভাবকের’ নির্লিপ্ত থাকা নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়ার একাংশ।

আসলে ভারতীয় তারকাদের মধ্যে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়ার দিকে বরাবরই নজর থাকে আপামর বিশ্বের অনুরাগীদের। কিন্তু এমন উত্তেজনার আবহে যেখানে গোটা দেশ সরগরম, সেখানে শাহেনশা কেন চুপ? শেষবার ২২ এপ্রিল কতিপয় শব্দে শুধু অমিতাভ নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন। এক্স হ্যান্ডেলের সেই পোস্টে শুধু লেখা ছিল- ‘T 5355- নীরব এক্স ক্রোমোজোম.. মস্তিষ্ক নির্ধারণ করুক।’ সেটাই অমিতাভ বচ্চনের শেষ এক্স হ্যান্ডেলে পোস্ট। এরপর দিন ১৭ পার হলেও ভারত-পাক সংঘাত কিংবা পহেলগাঁও সন্ত্রাস নিয়ে একটি শব্দ খরচ করেননি তিনি। কেন এহেন ফাঁকা পোস্ট? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কারও মন্তব্য, তিনি হয়তো বৈসরন উপত্যকার সন্ত্রাস হামলার পর শোকপ্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছেন। কেউ বলছেন, এত কিছু ঘটে যাচ্ছে এখনও চুপ থাকবেন স্যর? আবার কারও কথায়, মৌনব্রত পালনের মাধ্যমেই হয়তো প্রতিবাদ করছেন অমিতাভ বচ্চন। আরেকাংশ আবার তাঁর শেষ পোস্টের অর্থ খুঁজতে গিয়ে মাথা চুলকোচ্ছেন! সব মিলিয়ে বলিউড শাহেনশার ‘নীরবতা’ বেশ ভাবিয়ে তুলছে তাঁর বিশ্বব্যাপী ভক্তমহলকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ভারত-পাক সংঘাতের (India-Pakistan Tension) আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা সিনেশিল্পের স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ সিনেদুনিয়ার তারকারা। শুক্রবারই কমল হাসান বলেছেন, ‘আগে মাতৃভূমি, সিনেশিল্প অপেক্ষা করুক।’ মাতৃভূমি রক্ষার লড়াইয়ে দেশের সেনাবাহিনী যখন রণক্ষেত্রে তখন এমন আবহে বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিতে নারাজ তারকারা। কেউ কনসার্ট বাতিল করছেন তো কেউ বা আবার সিনেমার প্রচারের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। সেই তালিকায় কমল হাসান, অরিজিৎ সিং, উষা উত্থুপ-সহ একাধিক তারকা রয়েছেন। আবার এমন যুদ্ধ জিগিরের ফলে রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ৯ মে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এমতাবস্থায় বিগ বি’র অবস্থান নিয়ে সন্দিহান নেটভুবন!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.