Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Kim Kardashian

বৃষ্টিভেজা মুম্বইয়ে অটোয় ঘুরলেন কিম কার্দাশিয়ান, আম্বানিদের বিয়েতে এসে কী কাণ্ড!

ভাইরাল কার্দাশিয়ানের অটোরিকশা রাইড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৪, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৪, ১৯:২৭

options
link
বৃষ্টিভেজা মুম্বইয়ে অটোয় ঘুরলেন কিম কার্দাশিয়ান, আম্বানিদের বিয়েতে এসে কী কাণ্ড! zoom
ছবি : ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকেই আন্তেলিয়ার সামনে জনঅরণ্য। আম্বানিদের রাজকীয় বিয়ের প্রতিটা মুহূর্ত লেন্সবন্দি করতে ফটোশিকারিদের ভিড়। মুহুর্মুহু সেলেবদের যাতায়াত। বেলা বাড়তেই বরযাত্রীরা যখন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের উদ্দেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন ‘কার্দাশিয়ান সিস্টার্স’ মুম্বইয়ের রাস্তায় অটোরিকশা ভ্রমণে ব্যস্ত। সেই অ্যাডভেঞ্চারের মুহূর্ত নিজেরাই ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিলেন সোশাল মিডিয়ায়।

বিলাসবহুল গাড়ি ছেড়ে কিম কার্দাশিয়ানের ( Kim Kardashian) মতো গ্লোবাল স্টারকে অটোরিকশায় ঘুরতে দেখে হতবাক মুম্বইয়ের প্রত্যক্ষদর্শীরা। নেটপাড়াতেও দাবানল গতিতে ভাইরাল হল সেই ছবি। কিমের সঙ্গী বোন খোলি কার্দাশিয়ান। মুম্বইয়ের বৃষ্টিভেজা রাস্তায় দুই বোনে যে এই রাইড বেশ উপভোগ করলেন, ভিডিওতে সেটা ধরা পড়ল। হাসিঠাট্টার পাশাপাশি ফ্লায়িং কিসও ছুঁড়লেন কিম কার্দাশিয়ান। বললেন, এই তো আমরা ভারতে এসে অটোরিকশায় ঘুরতে বেরিয়েছি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবারই অনন্ত আম্বানির বিয়ের জন্য প্রাইভেট বিমানে করে মুম্বইতে উড়ে এসেছেন কার্দাশিয়ান সিস্টার্স। তাজ মহল হোটেলে দারুণভাবে স্বাগতও জানানো হয়েছে তাঁদের। ব্যস্ত শিডিউলের ফাঁকে মায়ানগরীতে পা রেখেই মেতে উঠেছেন তাঁরা। ভারতীয় সংস্কৃতি, রীতিনীতির প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। জানা গিয়েছে, অনন্ত আম্বানির বিয়ের ডকুমেন্টারি করে নিজের শোয়ে দেখাবেন কিম। সঙ্গে নিজেদের গোটা স্টাইল টিমকেও এনেছেন ভারতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: Anant-Radhika wedding LIVE: ছাদনাতলায় তারকাবেষ্টিত অনন্ত, নিক-প্রিয়াঙ্কাদের আপ্যায়ণে নীতা-মুকেশ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

শুরু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক! রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই ১২ জুলাই, শুক্রবার গোধূলি লগ্নে অনন্ত-রাধিকার চার হাত এক হতে চলেছে। ছোট ছেলের বিয়েতে কোমর বেঁধে অতিথি আপ্যায়ণে নেমেছে ‘আম্বানি ব্রিগেড’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.