Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Ananya Panday

নতুন বয়ফ্রেন্ডের ফোন ধরতে নারাজ অনন্যা! প্রেমের শুরুতেই অশান্তি?

গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:২৬

options
link
নতুন বয়ফ্রেন্ডের ফোন ধরতে নারাজ অনন্যা! প্রেমের শুরুতেই অশান্তি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে তো ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেম শুরু হল অনন্যা পাণ্ডের। শুরুতেই অশান্তি! হ্যাঁ, বলিপাড়ায় রটেছে এমনটাই। আর এর নেপথ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে বসে রয়েছেন অনন্যা। টেবিলে রাখা তাঁর ফোনটি হঠাৎই বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে দেখা যায় ওয়ালকার ব্লাঙ্কোর নাম। কিন্তু অনন্যা ফোনটি ধরলেন না। বরং, উলটে রেখে দিলেন ফোনটি। এই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশ বলছেন, হয়তো প্রেমের শুরুতেই অশান্তি ঘটেছে অনন্যা ও ওয়ালকারের মধ্যে। আবার অনেকে মনে করছেন, অনুষ্ঠানের মাঝে এমন ফোন আসায়, কিছুটা হলেও বিরক্ত চাঙ্কিকন্যা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তাঁর নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে। গুঞ্জনে এসেছে এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখলেন তিনি।

অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। পেশায় তিনি মডেল। তবে ওয়ালকারের রয়েছে অন্য আরেকটি পরিচয়ও। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।

হাতে ছবি থাকুক বা না থাকুক, আজকাল কিন্তু অনন্যা পাণ্ডে খবরে থাকেন প্রায় রোজ। আর অনন্যার খবর মানেই আদিত্য রায় কাপুরের প্রসঙ্গ তো আসবেই। হ্যাঁ, গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তার পর হঠাৎই খবর অনন্যা ও আদিত্য নাকি ব্রেকআপ করেছেন! এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, আদিত্য ও অনন্যা দুজনেই হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্কে তিক্ততা এসেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.