Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Ananya Pandey

অবশেষে প্রেমে সিলমোহর, অনন্যাকেই জীবনসঙ্গী বাছলেন আম্বানির কর্মচারী প্রাক্তন মডেল ওয়ালকার!

গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:২৬

options
link
অবশেষে প্রেমে সিলমোহর, অনন্যাকেই জীবনসঙ্গী বাছলেন আম্বানির কর্মচারী প্রাক্তন মডেল ওয়ালকার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তাঁর নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে। গুঞ্জনে এসেছে এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখলেন তিনি।

ব্যাপারটা একটু খোলসা করা যাক। অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। পেশায় তিনি মডেল। তবে ওয়ালকারের রয়েছে অন্য আরেকটি পরিচয়ও। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Walker (@walker_blanco)

[আরও পড়ুন: ‘বহুরূপী’ শিবপ্রসাদকে ধরতে মরিয়া ‘সুপারকপ’ আবির, টানটান টিজারে বাজিমাত ]

ওয়ালকারের ইনস্টাগ্রাম ঘেঁটে দেখুন। দেখবেন, তাঁর প্রত্যেকটি ছবিতেই অনন্যার লাইক। অন্যদিকে, অনন্যার ছবিতেও রয়েছে ওয়ালকারের ভালোবাসার চিহ্ন। তবে শুধু সোশাল মিডিয়ায় নয়, অনন্যা ওয়ালকারের নামে লকেট বানিয়ে গলাতেও ঝুলিয়ে নিয়েছেন। তবে এই প্রেমের ব্যাপারে কিন্তু একেবারেই মুখে কুলুপ অনন্যার। তবে ওয়ালকার এবার খোলাখুলি অনন্য়াকে সোশাল মিডিয়া লিখলেন, ‘হে বে…’।

হাতে ছবি থাকুক বা না থাকুক, আজকাল কিন্তু অনন্যা পাণ্ডে খবরে থাকেন প্রায় রোজ। আর অনন্যার খবর মানেই আদিত্য রায় কাপুরের প্রসঙ্গ তো আসবেই। হ্যাঁ, গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তার পর হঠাৎই খবর অনন্যা ও আদিত্য নাকি ব্রেকআপ করেছেন! এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, আদিত্য ও অনন্যা দুজনেই হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্কে তিক্ততা এসেছে।

সোশাল মিডিয়ায় অনন্য়া পাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অনন্যাকে একজন জিজ্ঞেস করেছেন, কেমন আছেন তিনি? অনন্যা বলছেন, ”আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই সোল।”

[আরও পড়ুন: সিদ্ধিবিনায়ক থেকে মাউন্ট মেরি, হবু সন্তানের জন্য মন্দির-চার্চের দুয়ারে দীপবীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.