Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Ananya Pandey

আদিত্যকে সঙ্গে নিয়ে মালদ্বীপে অনন্যা! গোপনে এনগেজমেন্ট সারলেন চাঙ্কিকন্যা?

অনন্যা-আদিত্যর বিয়ের গুঞ্জনে হইচই বলিপাড়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ২১:১০

options
link
আদিত্যকে সঙ্গে নিয়ে মালদ্বীপে অনন্যা! গোপনে এনগেজমেন্ট সারলেন চাঙ্কিকন্যা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন শুধুই অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরকে নিয়ে প্রেমের চর্চা। এই জুটি কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়েই সরব গুঞ্জনপাড়া। পাপারাৎজিরা তো তক্কে, তক্কে থাকেন, অনন্য়া (Ananya Pandey) ও আদিত্যর (Aditya Roy Kapoor) ছবি তোলার জন্য। অন্যদিকে, প্রেম করলেও, পুরো ব্যাপারটি এখনই সামনে আনতে চান না অনন্যা ও আদিত্য কেউই। তবে প্রেম জমে যে ক্ষীর, তার প্রমাণ কিন্তু বারংবার দিয়েই চলেছেন তাঁরা। এই যেমন, ৩০ অক্টোবর অনন্যার জন্মদিন। এদিন ২৫ এ পা দিলেন অনন্যা। আর এবারের জন্মদিনে প্রেমিক আদিত্য রায় কাপুরকে সঙ্গে নিয়ে বিদেশে উড়ে গেলেন অভিনেত্রী? 

তা কোথায় গেলেন অনন্যা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি অনন্য়া তাঁর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, মালদ্বীপে রয়েছেন তিনি। মুম্বই ছেড়ে মালদ্বীপের সৈকতে যে এবারের জন্মদিনটা ভালোই কাটাচ্ছেন তা ছবি দেখে স্পষ্ট। তবে অনন্য়া কিন্তু আদিত্যর কোনও ছবি শেয়ার করেননি। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, আদিত্য নাকি যাননি অনন্য়ার সঙ্গে! তবে দুজনকে কিন্তু বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছে। 

[আরও পড়ুন: ঠান্ডা মাথায় খুন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি? রহস্য দানা বাঁধতেই প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট]

বলিউড গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে, কফি উইথ করণে নাকি এবার একসঙ্গে আসছেন অনন্যা-আদিত্য। আর সেখানেই করণের সামনেই অনন্য়াকে অফিসিয়ালি প্রোপোজ করবেন আদিত্য। তবে গুঞ্জনে খবর উড়লেও, আদিত্য ও অনন্যা এ ব্যাপারে কিছু বলছেন না। অন্যদিকে, শোয়ের টিআরপি ধরে রাখতে করণের মুখেও কুলুপ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনন্যা (Ananya Pandey) ও আদিত্যর (Aditya Roy Kapoor) বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে ছাদনাতলায়। তবে অনন্যা- আদিত্য কিন্তু এখনই এসব চাইছেন না। বরং আপাতত এই সম্পর্ককে সময় দিতে চাইছেন। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে এসব নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না তাঁরা।

[আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’! তবু তেজি কঙ্গনার অভিশাপ, ‘আমার খারাপ চাইলেই দুর্ভোগে পড়বেন’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.