সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘অ্যানিম্য়াল’ ছবিতে মেরেকেটে ছিলেন পনেরো মিনিট। কিন্তু এই পনেরো মিনিটেই মন জয় করেছেন দর্শকদের। ‘জামাল কুদু’ নাচ থেকে ববি দেওলের ‘আব্রার’ চরিত্রে দারুণ অভিনয় ‘অ্যানিম্যাল’ ছবির বড় চমক। যত দিন যাচ্ছে, ততই যেন জনপ্রিয় হচ্ছে ‘অ্যানিম্যাল’ ছবির এক হিংস্র চরিত্র আব্রার। আর সেই কারণেই এবার ‘অ্যানিম্যাল পার্ট টু’ অর্থাৎ ‘অ্যানিম্যাল পার্ক’ শুধু নয়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার তৈরি করতে চলেছেন আব্রারকে নিয়ে নতুন আরেকটি ছবি। আব্রারের উত্থান ও পতনই হবে এই ছবির গল্প। কীভাবে ‘অ্যানিম্যাল’ রণবীরের সঙ্গে শত্রুতা শুরু ববির, তাই উঠে আসবে এই নতুন ছবিতে।
শোনা যাচ্ছে, এই ছবির নায়কই হবেন ববি দেওল। রণবীরকে নাকি দেখা যাবে খুব অল্প সময়ের জন্য। অর্থাৎ ‘অ্যানিম্যাল’ ছবির ঠিক উলটোটা ঘটবে নতুন এই ছবিতে। নির্মাতা বলছেন, আব্রারের জনপ্রিয়তার জন্যই একটি স্পিন অফ ছবি তৈরি হওয়া দরকার। সূত্রের খবর, যশরাজ ফিল্মস ইতিমধ্যেই ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’ তৈরি করেছে। ‘অ্যানিম্যাল’ নিয়েও এ রকম ব্রহ্মাণ্ড তৈরি করার কথা ভাবছেন পরিচালক ভাঙ্গা।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে আচমকাই রাজনাথ সিংয়ের বাড়িতে অনুপম খের, কী নিয়ে কথা হল?]
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি নিয়ে চলা বিতর্কে মুখ খুললেন ববি। তিনি জানান, ”আমি একজন অভিনেতা। ছবির গল্পের জন্য যা ডিমান্ড করেছে, তাই করেছি। আমি হিংস্রতা বা কর্কশ পৌরুষকে প্রচার করছি না। তবে এটা বলতে পারি, একটু ভেবে দেখুন, ছবিতে যা দেখানো হয়েছে, সেরকম মানুষ কি সমাজে নেই!”
‘অ্যানিম্যাল’ ছবি থেকেই বাম্পার কামব্যাক করলেন ববি। হতাশায় ডুবে থাকা এই বলি নায়ক, ফের যেন নতুন আলো দেখতে পেলেন। তাই তো ‘অ্যানিম্যাল’ ছবির জন্য পরিচালক সন্দীপকে বার বার ধন্যবাদ জানিয়েছেন ববি।
[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক