সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালনায় পা দিয়েই বাজিমাত করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ‘মন্দার’ সিরিজের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সবার মুখে একটাই কথা, এত ভাল বাংলা সিরিজ এর আগে তৈরি হয়নি। ফিল্ম সমালোচকরা তো পরিচালনায় অনির্বাণকে একশো তে একশো দিয়েছেন। তবে অনির্বাণ ফুল মার্কস দিলেন তাঁর ‘মন্দার’ সিরিজের মন্দার, অভিনেতা দেবাশিস মণ্ডলকে (Debashish Mondal )। টুইটারে অভিনেতার প্রশংসায় একেবারে পঞ্চমুখ অনির্বাণ।
তা কী লিখলেন অনির্বাণ?
পরিচালক হিসেবে মন্দার অনির্বাণের ড্রিম ওয়ার্ক। আর তাই তো ‘মন্দার’ নিয়ে প্রত্যাশা ছিল অনেকটাই বেশি। কিন্ত এই সিরিজে মন্দার অবতারে দেবাশিসের অভিনয় দেখে উচ্ছ্বসিত তিনি। সেই উচ্ছ্বাসই ধরা পড়ল অনির্বাণের টুইটে।
দেবাশিসের সঙ্গে আমার আলাপ পিয়ালদা, রাজাদার কথাকলি’র ওয়ার্কশপে। তারপর যমুনা,গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে,তাই আমরা, জল গড়িয়ে যেখানে যায় সেই সমুদ্রের কিনারে কাজে মিলিত হলাম।
কুটিআট্টম,কালারিপায়াট্টু,কাবুকি,বাচিক,সবমিলিয়ে দেবাশিস দানবের মত Total Actor pic.twitter.com/JIy4ZuNOXb— Anirban Bhattacharya (@AnirbanSpeaketh) November 27, 2021
[আরও পড়ুন: ‘আমাকে ভেবেই অনির্বাণ চিত্রনাট্য লিখেছে’, একান্ত সাক্ষাৎকারে ‘মন্দার’ দেবাশিস মণ্ডল]

শনিবার টুইটে অনির্বাণ লিখলেন, ‘দেবাশিসের সঙ্গে আমার আলাপ পিয়ালদা, রাজাদার কথাকলি’র ওয়ার্কশপে। তারপর যমুনা,গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে,তাই আমরা, জল গড়িয়ে যেখানে যায় সেই সমুদ্রের কিনারে কাজে মিলিত হলাম।কুটিআট্টম,কালারিপায়াট্টু,কাবুকি,বাচিক,সবমিলিয়ে দেবাশিস দানবের মত! টোটাল অ্যাক্টার।’

সম্প্রতি সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্দার ওরফে দেবাশিস মণ্ডল জানিয়ে ছিলেন, তাঁর অভিনয়ে দারুণ খুশি অনির্বাণ। এমনকী, অনির্বাণ বলেছিলেন তাঁর প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে অভিনয় করেছেন দেবাশিস। এই সাক্ষাৎকারে দেবাশিস জানিয়েছেন, তাঁকে মাথায় রেখেই মন্দারের চিত্রনাট্য লিখেছিলেন অনির্বাণ। সেই কথাই যেন অন্যভাবে টুইটে জানিয়ে দিলেন পরিচালক অনির্বাণ। অভিনয়ের মঞ্চে রীতিমতো ‘দানব অভিনেতা’ নামে সম্বোধন করলেন দেবাশিসকে।

[আরও পড়ুন: Mandaar Review: ‘ম্যাকবেথ’ ফিরল ‘মন্দার’ হয়ে, কেমন হল পরিচালক অনির্বাণের প্রথম ওয়েব সিরিজ?]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার