Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
Ankush

ভাঙা পা নিয়েই শুটিং করেছেন অঙ্কুশ! কষ্ট বাড়তেই এবার শয্যাশায়ী অভিনেতা

নতুন ছবির শুটিংও বন্ধ রাখলেন অঙ্কুশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২১, ১৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২১, ১৯:৩৩

options
link
ভাঙা পা নিয়েই শুটিং করেছেন অঙ্কুশ! কষ্ট বাড়তেই এবার শয্যাশায়ী অভিনেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্য়েই কামাল দেখিয়েছে অঙ্কুশের (Ankush Hazra) এফআইআর (FIR)। দর্শকেরাও দারুণ পছন্দ করেছে এই ছবি। সব মিলিয়ে অঙ্কুশের এবারের পুজোয় বৃহস্পতি একেবারে তুঙ্গে। তার উপর সদ্য প্রকাশ্যে এসেছে ঐন্দ্রিলার সঙ্গে নতুন ছবি ‘লাভ ম্যারেজে’র ফার্স্টলুক। কিন্ত অঙ্কুশের কপাল ভাল হলেও, পা কিন্তু একটুও ভাল নেই। দেড়মাস ধরে পায়ের ফ্র্য়াকচার যেভাবে ভোগাচ্ছে অঙ্কুশকে, যে এখন আপাতত অঙ্কুশ একেবারেই বেড রেস্টে! হ্যাঁ, এমনটাই ঘটেছে। সম্প্রতি সেই খবরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কুশ।

ইনস্টাগ্রামে অঙ্কুশ আহত পায়ের ছবি পোস্ট করে লিখলেন, ‘ভাঙা পা নিয়েই ৫০ দিন পর্যন্ত শুটিং করেছি। স্টান্টও করেছি। তবে আর ফ্র্য়াকচারটাকে অবহেলা করা যাবে না। ডাক্তারের পরামর্শে আপাতত বিশ্রামে থাকতে হবে। দুর্ভাগ্যবশত ‘লাভ ম্যারেজে’র শুটিং বন্ধ রাখতে হল! আপনাদের শুভেচ্ছায় শীঘ্রই শুটিংয়ে ফিরব।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরি ভাষায় ‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে প্রশংসা কুড়োলেন ‘কাশ্মীর কি কলি’]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

একটি রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে পা ভেঙে য়ায় অঙ্কুশের। এই ঘটনার পর কিছুদিন অবশ্য বিশ্রাম নিয়েছিলেন। তবে পুরোপুরি ঠিক হওয়ার আগেই শুটিং ফ্লোরে পা রাখেন অঙ্কুশ। প্রায় ৫০ দিন মতো এই ভাঙা পা নিয়ে কাজ করেছেন অঙ্কুশ। তবে ডাক্তারের পরামর্শে এবার ১০ দিন মতো একেবারে ঘরবন্দি থাকতে হবে টলিউডের এই হ্যান্ডসাম নায়ককে।

[আরও পড়ুন: লাদাখে গিয়ে ‘৩ ইডিয়টস’ ছবির নস্ট্যালজিয়া উসকে দিলেন মনামী, ফেরালেন করিনার স্মৃতি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.