Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Annu Kapoor

ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারালেন নায়ক, সম্মান বাঁচাতে মরিয়া অভিনেত্রী! ফাঁস শুটিংয়ের ভয়ংকর ঘটনা

অন্নু কাপুর বলেন, "আমি দেখেছি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় নায়ক নিয়ন্ত্রহীন হয়ে পড়েছেন। এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে পরিচালক কাট বলার পরও থামছিলেন না।" আর কী ঘটেছিল শুটিং সেটে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৯:৫৪

options
link
ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারালেন নায়ক, সম্মান বাঁচাতে মরিয়া অভিনেত্রী! ফাঁস শুটিংয়ের ভয়ংকর ঘটনা zoom
ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারালেন নায়ক, সম্মান বাঁচাতে মরিয়া অভিনেত্রী!

রূপোলি দুনিয়ার চাকচিক্যের আড়ালে কখন যে কী ঘটে যায়! শুটিং ফ্লোরেও এমন অনেক ঘটনা ঘটে যা ততক্ষণাৎ প্রকাশ্যে না আসলেও পরে কোনও না কোনওভাবে অন্দরমহলের গোপন কাহিনি ফাঁস হয়ে যায়। সম্প্রতি হাটে হাঁড়ি ভেঙেছেন অভিনেতা অন্নু কাপুর। ফাঁস করলেন বহু বছর আগের রহস্য। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নায়ক। এদিকে নায়িকার তো নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা! এমতা অবস্থায় কী করেছিলেন সেই সিনেমার হিরোইন? লাইট-ক্যামেরা-অ্যাকশনের আড়ালে নায়কের ‘অ্যাকশন’ নিয়ে মুখ খুললেন অন্নু কাপুর। তবে কারও নাম প্রকাশ্যে আনেননি।

বিভিন্ন সময় পেজ ৩-এর খবরে উঠে আসে, অন্তরঙ্গ দৃশ্যে নাকি নায়ক-নায়িকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরস্পরের কাছাকাছি চলে আসার মতো বিচ্ছিন্ন ঘটনাও শেনা যায়। ইউটিউবের একটি শোয়ে এসে অতীতের এক অভিজ্ঞতা ভাগ করে বলেন, “আমি দেখেছি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় নায়ক নিয়ন্ত্রহীন হয়ে পড়েছেন। এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে পরিচালক কাট বলার পরও থামছিলেন না। কোনও উপায় না দেখে নায়িকা নিজেই কোনওক্রমে সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করেন। সেই ঘটনা নায়িকা বেশ ভয় পেয়ে যান। মন একদম চুরমার হয়ে গিয়েছিল, দু’দিন ঘর থেকে বের হননি।”

Advertisement

এক সংবাদমাধ্যমেক অন্নু কাপুর বলেছিলেন, “আমার কাছে তো একটা বিষয় পরিষ্কার আমি যদি নায়ক হতাম তাহলে আমাকে চুমু খেতে প্রিয়াঙ্কা চোপড়ার কোনও আপত্তি থাকত না। আমি তো দেখতে ভালো নই, ব্যক্তিত্বও নেই সেই কারণেই ওঁর সমস্যা হয়েছিল। খুব রেগে গিয়েছিলেন।”

অন্নুর সংযোজন, “আমি প্রকাশ্যে নাম বলতে পারব না। তবে ওই অভিনেত্রী এই সাক্ষাৎকার দেখলে তার বক্তব্যকে সমর্থন করবেন।” পেশাদারিত্ব নিয়ে মতামত, এই ধরনের দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাচ্ছন্দ্য এবং সম্মতি। আজ থেকে দীর্ঘ পনেরো বছর আগে অর্থাৎ ২০১১ সালের ঘটনা। সেই বছর মুক্তি পেয়েছিল ‘সাত খুন মাফ’। চিত্রনাট্য অনুযায়ী একটি চুম্বন দৃশ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও অন্নু কাপুরের অভিনয়ের কথা ছিল। কিন্তু, ‘দেশি গার্ল’-এর সম্মতি ছিল না।

সেই প্রসঙ্গে অন্নু জানান, “বিশাল বলেছিলেন দৃশ্যটি গল্পের জন্য জরুরি তাই বাদ দেওয়া যাবে না। পরে টিমের তরফে জানানো হয় তিনি (প্রিয়াঙ্কা) স্বচ্ছন্দ নন। আমার কোনও সমস্যা ছিল না কিন্তু কীভাবে যে খবরটা ছড়িয়ে পড়েছিল সেটা আজও জানি না। পেশাদার অভিনেতা হিসেবে আমি সবসময় এই ধরনের দৃশ্যে অভিনয় করি। যদি কোনও অভিনেত্রী নার্ভাস থাকেন আমি শুধু জিজ্ঞেস করি তিনি ঠিক আছেন কি না। এর বেশি কিছু জিজ্ঞেস করি না, কারণ তাতে তিনি আরও অস্বস্তিতে পড়তে পারেন।”

Priyanka Chopra and Annu Kapoor were supposed to perform a kissing scene, but she did not agree to it
অন্নু কাপুরকে চুমুতে আপত্তি প্রিয়াঙ্কার

সাম্প্রতিক অতীতে এক সংবাদমাধ্যমেক তিনি বলেছিলেন, “আমার কাছে তো একটা বিষয় পরিষ্কার আমি যদি নায়ক হতাম তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার কোনও আপত্তি থাকত না। আমি তো দেখতে ভালো নই, ব্যক্তিত্বও নেই সেই কারণেই ওঁর সমস্যা হয়েছিল। খুব রেগে গিয়েছিলেন, কিন্তু, কারণটা বুঝিনি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.