Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ফের দায়ের অভিযোগ, শ্রীজাতর পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার ঘোলা থানায় শ্রীজাত-র নামে দায়ের করা হয় আরও একটি অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৯:৫০

options
link
ফের দায়ের অভিযোগ, শ্রীজাতর পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একটি অভিযোগ দায়ের হল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘোলা থানায় দায়ের করা হয় অভিযোগটি। তাতে বলা হয়েছে, শ্রীজাত তাঁর কবিতাটির মাধ্যমে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ‘রেপ’ বা ধর্ষণ শব্দটির ব্যবহার করে অন্যান্য ধর্মের মানুষদের প্ররোচিত করতে চেয়েছেন। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সাম্প্রদায়িক হিংসা ছড়াতে প্ররোচনা দিয়েছেন।

17495392_1276633972422231_724487100_n

Advertisement

[চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি]

যদিও এদিন এক সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীজাতর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁর মতে, গণতান্ত্রিক দেশে নিজের মতামত জানানোর অধিকার সবারই আছে। তবে এই লেখাটির জন্য শ্রীজাতকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তা বিপজ্জনক বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, এফআইআর পুলিশ করেনি। তবে গোটা ব্যাপারটি পুলিশ খতিয়ে দেখছে। তিনি নিজেও ঘটনাটির রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এদিকে, বৃহস্পতিবারই লালাবাজারে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান বিশাল গর্গের সঙ্গে দেখা করেন শ্রীজাত৷ কবিতা নিয়ে মামলা এবং নিরাপত্তার কারণেই তাঁর এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে৷

[এখন একটাই ভয়, খাড়া সিংয়ের সঙ্গে আবার গব্বর সিংয়ের না দেখা হয়ে যায়!!!]

ফেসবুকে পোস্ট করা কবির ‘অভিশাপ’ নামে কবিতায় উঠে এসেছিল ধর্ষণের প্রসঙ্গ৷ সেখানেই ত্রিশূলে কন্ডোম পরানোর অনুষঙ্গ থাকায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে৷ শিলিগুড়িতে অভিযোগ জানায় হিন্দু সংহতি মঞ্চের এক সদস্য৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই কবির নামে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করে পুলিশ৷ পুরো ঘটনায় এখনও দ্বিধাভক্ত রাজ্যের বুদ্ধিজীবি মহল৷ কেউ কেউ বাকস্বাধীনতায় হস্তক্ষেপের প্রসঙ্গ এনে নিঃশর্তভাবে শ্রীজাতর পাশে দাঁড়াচ্ছেন৷ কেউ কেউ আবার এর বিরুদ্ধ মতও পোষণ করছেন৷ তাঁদের বক্তব্য, এ রাজ্যেও বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে৷ কবি কেন সে সময় সরব হলেন না, এমন প্রশ্নও উঠেছে৷

[সেটে এলেন না সুনীল, কান্নায় ভেঙে পড়লেন কপিল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.