সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিঠাকুরের বায়োপিকে কবিগুরুর চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রবিঠাকুর সেজে ছবি পোস্ট করেছিলেন বলিউডের এই অভিনেতা। আর তারপর থেকেই হইচই বিনোদন দুনিয়ায়। একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন অনুপম, অন্যদিকে কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি রবীন্দ্রনাথের লুকে অনুপমকে দেখে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই কটাক্ষর কথা জানতে পেরে এবার স্বস্তিকাকে পালটা দিলেন অনুপম। এক সাক্ষাৎকারে স্বস্তিকার মন্তব্যের বিরোধিতা করে অনুপম জানান, ”রবিঠাকুরের লুকে আমার যে ছবি ভাইরাল হয়েছে তার কৃতিত্ব পুরোটাই আমার টিমের। শুনেছি আমার এই লুক অনেকের পছন্দ হয়নি। শুনেছি আমার এই লুক দেখে এক অভিনেত্রী অনেক আজেবাজে কথা বলেছেন। আমি শুধুই একটা কথাই বলতে চাই, কিছু মানুষ রয়েছে যাঁরা নেতিবাচক কাজ করেই জনপ্রিয় হতে চান। আচ্ছা, উনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখপাত্র! ওঁর এতো চিন্তা কীসের। আমি তো ওঁকে চিনিই না!”
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে দেখা গিয়েছে অনুপম ঠাকুরকে। বিশ্বকবির জীবনকাহিনী অবলম্বনে যে ছবি তৈরি হচ্ছে, তার মলাটরোলে বলিউড অভিনেতা। পরনে রবি ঠাকুরের মতোই পোশাক। হেয়ারস্টাইল। সাদা দাঁড়ি-গোঁফ। অনুপমকে এমন অবতারে দেখে খানিক চমকেই গিয়েছিলেন দর্শকরা। অনেকেই এই সিনেমা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে বাঙালি হিসেবে বেজায় বিরক্ত স্বস্তিকা মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! মার্কিন সাবমেরিন আসতেই পরপর মিসাইল ছুঁড়ল কিমের দেশ]
সমাজ মাধ্যমের পাতাতেই তা স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। টলিউডের পাশাপাশি বর্তমানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা। একের পর এক সিরিজে তুখড় সব চরিত্রে নিজেকে ভাঙছেন। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘শিবপুর’। যদিও বিতর্কের জেরে সেই ছবির প্রচার থেকে সরে এসে মুম্বইয়ের কাজে মন দিয়েছেন নায়িকা। তবে বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবতারে দেখে মেনে নিতে পারেননি স্বস্তিকা। অতঃপর সোজাসাপটা কথায় তাঁর মনের ভাবপ্রকাশ করতেও ছাড়লেন না অভিনেত্রী।
টুইটে স্বস্তিকা লিখেছেন, “কারও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করা উচিত নয়। মানুষটাকে একা ছেড়ে দিন।” যদিও টুইটে কারও নামোল্লেখ করেননি তিনি। তবে বঙ্গঅভিনেত্রীর এই পোস্ট যে অনুপম খেরকে কটাক্ষ করেই, তা ঠাহর করতে পেরেছেন নেটিজেনরা। কারণ সম্প্রতি অনুপম খেরের ‘রবীন্দ্রনাথ’ লুক প্রকাশ্যে এসেছে। যদিও অভিনেত্রীর টুইটে সায় দিয়েছেন বাঙালিরা বলছেন, ‘হ্যাঁ, নিজেদের স্বার্থের জন্য অন্তত রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়’, তবে একপক্ষের মুখে আবার উলটো সুর!
[আরও পড়ুন: অচেতন ব্যক্তির উপর প্রস্রাব, মাথায় লাথি! ভিডিও ভাইরাল হতেই তৎপর যোগীরাজ্যের পুলিশ]
সর্বশেষ খবর
-
উদ্বোধনী ম্যাচে জয়ী হোম ফেভারিটরা, মারাদোনার বিশ্বজয়ের মাঠে তৃপ্তির হাসি মেক্সিকোর
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব