সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসাদে বলিউড অভিনেতা অনুপম খের। তবে এই মুহূর্তে মানসিক দিক দিয়ে কিছুটা সুস্থ হলেও, কয়েক বছর আগে পরিস্থিতি ছিল শোচনীয়। সেই কঠিন সময়ের কথা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখলেও, এবার প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঠিন পরিস্থিতির কথা তুলে ধরলেন অনুপম।
সাক্ষাৎকারে অনুপম বলেন, ”রাতে ঘুমোতে পারতাম না। অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল। মনে হত, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। একেবারে জীবনটা থেমে ছিল। কাজ করতাম, তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।”
[আরও পড়ুন: লোকসভা ভোটের মাঝেই বিজেপিতে যোগ দিলেন শেখর সুমন]
অনপুম আরও জানান, ”শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।”
জানা গিয়েছে অভিনেতা ‘ম্যানিক-ডিপ্রেশন’-এ আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসক অভিনেতাকে বলেছিলেন, ‘‘সব বিষয়ে আপনি অতিরিক্ত আশাবাদী আর এটাই আপনার অবসাদ।’’
অনুপম জানান, ”আসলে নিজের মনের চিকিৎসা নিজের হাতে রয়েছে। নিজের কাঁধ থেকে ভারগুলো ঝেরে ফেলতে হবে। আসলে একাকীত্বটা কখনই উদযাপন করা উচিত নয়।”
[আরও পড়ুন: ‘গণিকা-বেশ্যালয়কে মহিমান্বিত করার কী আছে?’, ‘হীরামাণ্ডি’ নিয়ে বিতর্কিত কথা বিবেক অগ্নিহোত্রীর]
সর্বশেষ খবর
-
প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, জাতির উদ্দেশে ভাষণে ‘আত্মনির্ভর ভারতে’র বার্তা রাষ্ট্রপতির
-
ফের ‘সিঙ্গল’ হৃতিক, সাবা আজাদের সঙ্গে প্রেমে ভাঙন! কঙ্গনার ‘অভিশাপ’ই কি কাল?
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?