Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Anupam Kher

‘সনাতন ধর্মকে দোষ দেবেন না’, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় ফুঁসছেন অনুপম খের

গত ৭ জুলাই রাম মন্দিরে চুরির ঘটনায় গর্জে উঠলেন বলিউডের প্রবীণ অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:০৭

options
link
‘সনাতন ধর্মকে দোষ দেবেন না’, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় ফুঁসছেন অনুপম খের zoom
রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় ফুঁসছেন অনুপম খের
Advertisement

সপ্তাহ খানেক ধরেই অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় তোলপাড় রাজনৈতিকমহল। বিজেপি শাসিত রাজ্যে কীভাবে এমন ঘটনা ঘটল? প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে তোপ দেগেছে কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি। শুধু তাই নয়, সনাতন ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ! এবার সংশ্লিষ্ট ইস্যুতেই গর্জে উঠলেন অনুপম খের।

“বাড়িতে চুরি হলে তো আর পুরো বাড়িটাকে শিকল দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। যা ঘটেছে সেটা…।” 

প্রবীণ বলিউড অভিনেতা এইমুহূর্তে ‘শ্রী রাম ভূমি’ নামে এক সিনেমার কাজে ব্যস্ত। ছবির শুটিংয়ের জন্যেই সম্প্রতি অযোধ্যায় পাড়ি দিতে হয়েছে অনুপমকে। সেখানে পুজো দিয়ে রামলালার আশীর্বাদ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুদান চুরির ঘটনায় মুখ খোলেন তিনি। বিরোধী দলের সমালোচনা, নিন্দুকদের কটাক্ষের আবহে ক্ষোভপ্রকাশ করে অনুপম খের বলেন, “বাড়িতে চুরি হলে তো আর পুরো বাড়িটাকে শিকল দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। যা ঘটেছে সেটা অবশ্যই ভুল। এমনটা মোটেই হওয়া উচিত ছিল না। কিন্তু সনাতন ধর্ম এবং রামজির প্রতি বিশ্বাস তো সেই দ্বাপরযুগ বা অনাদিকাল থেকে চলে আসছেন, তাই এই বিষয়টিকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা উচিত। যারা এই কাজ করেছে, তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কিন্তু এর জন্য সনাতন ধর্মকে কাঠগড়ায় তুলবেন না বা রামজিকে কোনওভাবেই দোষারোপ করা ঠিক নয়।” অনুপম খের বরাবরই সনাতন ধর্মে বিশ্বাসী। দীর্ঘকালের বিজেপি সমর্থকও বটে। সেই প্রেক্ষিতেই ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা নিন্দুক, সমালোচকদের একহাত নিয়েছেন তিনি।

Advertisement
Anupam Kher recalls chaos after trying marijuana and consuming bhang at drama school
অনুপম খের

রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে মুখ খোলার পাশাপাশি নতুন সিনেমা ‘শ্রী রাম ভূমি’ নিয়েও মুখ খোলেন অনুপম খের। প্রবীণ অভিনেতার মন্তব্য, “আগামী ১০-১২ দিন ধরে অযোধ্যায় আমাদের নতুন ছবি ‘শ্রী রাম ভূমি’র শুটিং চলবে। আমি এখানে প্রভুরাম ও হনুমানের আশীর্বাদ নিতে এসেছি। সকলের সুস্বাস্থ্য ও শান্তির জন্য প্রার্থনা করতেই আমার এখানে আসা।” উল্লেখ্য, গত ৭ জুলাই রাম মন্দিরে চুরির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, মন্দিরে অনুদান গণনার সময়েই চুরি বা টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, নোটের বান্ডিল ও খোলা টাকা লুকিয়ে রাখার প্রায় ৭০টি ঘটনা শনাক্ত করা গিয়েছে। চুরির সময় নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়ার কারণেই সহজে এহেন কর্মকাণ্ড ঘটানো সম্ভব হয়েছে বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.