সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ কাশ্যপের হঠাৎ হল কী! মুখ খুললেই বিতর্ক। কয়েকদিন আগে বাংলা ছবিকে ঘাটিয়া বলে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছিলেন। আর এবার অনুরাগের নিশানায় বলিউড সেলেবরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ যা বললেন, তা নিয়ে ইতিমধ্য়েই জল্পনা শুরু বলিপাড়ায়।
অনুরাগের কথায়, অভিনেতাদের ক্রমশ তাদের পরিচারিকাদের খরচের জন্য নানা বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। তিনি দাবি করেন, একজন অভিনেতার জন্য একবার রান্নার আলাদা রাঁধুনি রাখা হয়েছিল। তাঁর অদ্ভুত চাহিদা নিয়েও উঠেছিল প্রশ্ন। যিনি খাবারের জন্য ২ লাখ টাকা নেবেন বলেছিলেন। সবচেয়ে হাস্যকর দাবি হল যে এমন কিছু শেফ আছে, যারা প্রতিদিন ২ লাখ টাকা দাবি করেন। তারকাদের স্বাস্থ্যকর খাবার তৈরির জন্যই নাকি এমন পদক্ষেপ। , পাখির মতো খাবার খায় কিন্তু চাহিদা প্রচুর।’
[আরও পড়ুন: বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক! মাত্র ৩৬ বছরে মৃত্যু সোশাল মিডিয়া তারকার]
এই সাক্ষাৎকারে অনুরাগ আরও দাবি করেছেন, এমনকি হেয়ার এবং মেকআপ আর্টিস্টরাও প্রতিদিন ৭৫,০০০ টাকা নেয়। যা প্রযুক্তিবিদদের থেকেও অনেক বেশি। তিনি বলেন, যদি হেয়ার এবং মেকআপ আর্টিস্ট হতে পারতেন, তবে হয়তো তিনি আরও অনেকখানি ধনী হতেন।
প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ জানালেন, ”খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম। মদ্যপানে ডুবে গিয়েছিলাম। আমার ত্রাতা ছিল আমার মেয়ে আলিয়া। ওর জন্যই আজ ঠিক করে দাঁড়িয়ে রয়েছি। আর এই কঠিন সময়ে যাঁদের পাশে পেয়েছি, তাঁরা হলেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুধীর মিশ্রা, অনুভব সিনহার মতো মানুষরা। যাঁরা নিয়মিত আমার খোঁজ নিত। তাঁদের পাশে পাওয়াটা সত্য়িই আমার কাছে দারুণ ব্যাপার।”
ব্যক্তিগত জীবনে অনুরাগের তুমুল ঝড়। একের পর এক সম্পর্কে অসফল তিনি। সঙ্গে রয়েছে নানা সময়, নানা ব্যাপারে মেয়ে আলিয়াকে নিয়ে ট্রোল করা। এমনকী, সোশাল মিডিয়ায় অনুরাগকন্যা ধর্ষণের হুমকিও পেয়েছিল। সেই কারণেই অবসাদ জমা হয় অনুরাগের মনে। আর তা বিশাল আকার ধারণ করে। নিজেকে ঠিক রাখতে মদ্যপান করতেন। উলটে হিতে বিপরীত। অতিরিক্ত মদ্যপান করায় অবসাদ আরও বেড়ে যায়। সেই সময়ই ত্রাতা হয়ে আসেন পরিচালকের মেয়ে আলিয়া এবং বলিউডের বেশ কিছু তারকা। তাঁদের সাহায্য়েই আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন অনুরাগ কাশ্যপ। কাজ করছেন নতুন সিনেমার জন্যও।
[আরও পড়ুন: ‘রহমান স্যরের সঙ্গে কাজের স্বপ্ন দেখি’, বিশ্ব সঙ্গীত দিবসে মনের কথা জানালেন মধুবন্তী]
সর্বশেষ খবর
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক
-
মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস