Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
অনুরাগ কাশ্যপ

প্রাক্তন স্ত্রী কল্কির মেয়ের ছবি দেখে আহ্লাদে গদগদ অনুরাগ কাশ্যপ

কল্কির মেয়ের ছবি দেখে কী বললেন অনুরাগ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২০, ১২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২০, ১২:০৬

options
link
প্রাক্তন স্ত্রী কল্কির মেয়ের ছবি দেখে আহ্লাদে গদগদ অনুরাগ কাশ্যপ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতমাসের শুরুর দিকেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কল্কি কোয়েচলিন। মাতৃত্বের স্বাদ যে বেশরকম উপভোগ করছেন, তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই ঠাহর করা যায়। একরত্তি খুদের মিষ্টি ছবিতে প্রায় ছেয়ে গিয়েছে কল্কির ইনস্টাগ্রাম। কখনও বেবি সাপ্পোর ছবি তো, কখনও বাবা গাই হার্শবার্গের সঙ্গে মেয়ের আদুরে ছবি শেয়ার করছেন মা কল্কি। আর প্রাক্তনী কল্কিকন্যার সেসব আদুরে ছবি দেখেই গদগদ হয়ে কমেন্ট করেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ।

সাধ করে কল্কি মেয়ের নাম রেখেছেন সাপ্পো। বেবি সাপ্পো বাবা গাইয়ের কোলে উপুর হয়ে শুয়ে রয়েছে। গাছের সঙ্গে যেমন বাঘ ঝুলে থাকে, দেখে যেন ঠিক সেরকমই লাগছে বলেও ক্যাপশন বেঁধেছেন অভিনেত্রী। আর তার পরিপ্রেক্ষিতেই অনুরাগকে মন্তব্য করতে দেখা যায়। বেবি সাপ্পোকে দেখে তিনিও যে আদর চেপে রাখতে পারেননি, এই মন্তব্য বোধহয় সেদিকেই ইঙ্গিত করে।

Advertisement

[আরও পড়ুন: ‘মানব মল-মূত্রে কয়েক দিন পর্যন্ত বাঁচে ভাইরাস’, করোনা নিয়ে মন্তব্য অমিতাভের]

প্রসঙ্গত, বলিউডের খ‌্যাতনামা পরিচালক অনুরাগ কাশ‌্যপের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিন। ২০১১ সালে বিয়ে হয় তাঁদের। কিন্তু কিছুদিনের মধ্যেই আচমকা ছন্দপতন ঘটে। দু’বছরের মধ্যেই বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অনুরাগের সঙ্গে সম্পর্ক ভাঙার পর কল্কি যে মানসিকভাবে বেশ বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সেকথাও একাধিকবার তাঁর কথায় প্রকাশ পেয়েছে। এরপর ইজরায়েলি পিয়ানো-বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কল্কি। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অপ্রত্যাশিতভাবে মা হয়ে পড়েন। তবে, সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চেয়েছিলেন। তবে গাইয়ের সঙ্গে বিয়ে করবেন কিনা, সেকথা কিন্তু এখনও আড়ালই করে রেখেছেন অভিনেত্রী। বরং, তাড়িয়ে তাড়িয়ে আপাতত মাতৃত্বর স্বাদ উপভোগ করছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Tiger on tree #sappho @guyhershberg

A post shared by Kalki (@kalkikanmani) on

[আরও পড়ুন: ‘২১ দিন বাড়িতে থাকুন’, সোশ্যাল মিডিয়ায় লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন তারকাদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.