Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Arbaaz Khan

বউ সুরাকে নিয়ে হাসপাতালে আরবাজ, ফের বাবা হচ্ছেন?

২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৪, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৪, ১৬:৩৫

options
link
বউ সুরাকে নিয়ে হাসপাতালে আরবাজ, ফের বাবা হচ্ছেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ডিসেম্বর মাসে স্টাইলিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। মালাইকা অরোরা প্রাক্তন আরবাজ দ্বিতীয় বিয়ে করায় শোরগোল পড়ে গিয়েছিল বলিপাড়ায়। সেই শোরগোল মিটতে মিটতেই এবার নতুন গুঞ্জন, বাবা হতে চলেছেন আরবাজ খান। শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি আরবাজ ও সুরার কোলে আসবে ফুটফুটে সন্তান।

তা হঠাৎ এমন গুঞ্জন উঠল কেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মুম্বইয়ের এক হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ ও সুরা। দম্পতিকে দেখে পাপারাজ্জিদের সোজা প্রশ্ন, ‘কোনও সুখবর আছে নাকি?’ ভিডিওতে দেখা গিয়েছে, এই প্রশ্নের উত্তর না দিয়ে, বরং মিষ্টি হেসে গাড়িতে উঠেছেন আরবাজ ও সুরা। আর তা থেকেই গুঞ্জন রটে যায় আরবাজ ফের বাবা হচ্ছেন।

২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাঁদের। মালাইকা ও আরবাজ়ের একটি ছেলেও আছে। তাঁর নাম আরহান খান। ছেলে আরহানের সঙ্গে বেশ মধুর সম্পর্ক আরবাজের। এমনকী, মালাইকার সঙ্গে বন্ধুত্ব রয়েছে। তারই মাঝে টুক করে সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ। আর গুঞ্জনকে সত্যি মানলে, এবার আরবাজ ও সুরার সংসারে আসবে নতুন সদস্য।

[আরও পড়ুন: ছেলে আজাদের জন্যই ‘আরোও কাছাকাছি’ আমির-কিরণ, জোড়া লাগছে ভাঙা বিয়ে?]

বিয়ের আগে বাড়িতে কীভাবে জানিয়েছিলেন গোটা বিষয়টি আরবাজ? এপ্রসঙ্গে বাবা সেলিম খানের মন্তব্য, “আমার মনে হয় না, এটা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন ছিল। ওর বয়স হয়েছে। ও শিক্ষিত, পরিণতমনস্ক, তাছাড়া নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ও শুধু আমার কাছে এসে বলেছিল যে- ‘আমি বিয়ে করছি।’ আমি বলেছিলাম- ‘ঠিক আছে।’ তাছাড়া আমি কারও ব্যক্তিগত জীবনে নাক গলানোর পক্ষপাতী নই। এতে সমস্যা বাড়ে বলে আমার মনে হয়।”

[আরও পড়ুন: রাতের কলকাতায় চোর ধরলেন জীতু কমল! ‘মারব কম দৌড় করাব বেশি’, দিলেন হুঁশিয়ারিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.