Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Ranveer Deepika Divorce

সেপ্টেম্বরেই রণবীর-দীপিকার ডিভোর্স! ‘ধুরন্ধর’ সাফল্যের মাঝে তোলপাড় সিনেদুনিয়া

এহেন গুঞ্জন জোরালো হতেই বিষাদের সুর দীপবীরের অনুরাগীমহলে। তাঁদের আশঙ্কা, দুয়া সবে দেড় বছরে পা দিয়েছে। খুদের ভবিষ্যৎ কী হবে? তাঁদের কৌতূহল, কেনই বা এহেন মিষ্টি জুটিকে বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৬:০৮

options
link
সেপ্টেম্বরেই রণবীর-দীপিকার ডিভোর্স! ‘ধুরন্ধর’ সাফল্যের মাঝে তোলপাড় সিনেদুনিয়া zoom
'ধুরন্ধর' সাফল্যের মাঝেই রণবীর-দীপিকার ডিভোর্স গুঞ্জন। ছবি- ইনস্টাগ্রাম

চোদ্দ বছরের প্রেম। আট বছরের দাম্পত্য। সব ভুলে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন! কানাঘুষো, দীর্ঘদিন ধরেই সেলেব দম্পতির মতের অমিল হচ্ছে। আর সেকারণেই নাকি রণবীর-দীপিকার দূরত্ব বেড়েছে। এহেন চাঞ্চল্যকর গুঞ্জন চাউড় হতেই তোলপাড় সিনেদুনিয়া। যে জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করেছে স্বামীর ‘ধুরন্ধর’ সাফল্য নিয়ে দীপিকার নিস্তব্ধতা! সত্যিই কি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন রণবীর-দীপিকা?

ডিভোর্সের দিনক্ষণও নাকি পাকা হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ভাইরাল পোস্ট অনুযায়ী, ছাব্বিশ সালের জুন মাস থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে আইনি প্রক্রিয়ায় পারস্পারিকভাবে ডিভোর্স হচ্ছে চলেছে ‘বাজিরাও-মস্তানি’র!

জল্পনার সূত্রপাত ‘রেডিট’ প্ল্যাটফর্মের এক পোস্ট থেকে। যেখানে উল্লেখ, বহুদিন ধরেই রণবীর-দীপিকার বনিবনা হচ্ছে না। দূরত্ব বাড়তে বাড়তে তাঁদের সম্পর্ক বর্তমানে এতটাই শীতল যে, চলতি বছরেই বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারকাদম্পতি। ডিভোর্সের (Ranveer Deepika Divorce) দিনক্ষণও নাকি পাকা হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ভাইরাল পোস্ট অনুযায়ী, ছাব্বিশ সালের জুন মাস থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে আইনি প্রক্রিয়ায় পারস্পারিকভাবে ডিভোর্স হচ্ছে চলেছে ‘বাজিরাও-মস্তানি’র! এহেন গুঞ্জন জোরালো হতেই বিষাদের সুর দীপবীরের অনুরাগীমহলে। তাঁদের আশঙ্কা, দুয়া সবে দেড় বছরে পা দিয়েছে। খুদের ভবিষ্যৎ কী হবে? তাঁদের কৌতূহল, কেনই বা এহেন মিষ্টি জুটিকে বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে? এহেন নানা প্রশ্নে ছেয়ে গিয়েছে নেটভুবন। উপরন্তু ‘ধুরন্ধর’ ঝড়ের আবহে স্বামীর এমন সাফল্যের দিনে সোশাল পাড়ায় দু’কুচি শব্দ না লেখায় সপ্তাহ খানেক ধরেই নেটপাড়ার রোষানলে দীপিকা পাড়ুকোন।

Advertisement
Rumors swirl around Ranveer Singh and Deepika Padukone’s possible September divorce
রণবীর-দীপিকা। ছবি- সংগৃহীত

আসলে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর প্রিমিয়ারে অনুপস্থিত থাকলেও অনুরাগীরা আশা করেছিলেন, দীপিকা অন্তত পয়লা সপ্তাহান্তের মারকাটারি বক্স অফিস গ্রাফ দেখে নেটভুবনে শুভেচ্ছা জানাবেন। কারণ আদিত্য ধর পরিচালিত এই সিনেমা বলিউডের ‘গেম চেঞ্জার’ তকমা পাওয়ার পাশাপাশি গোটা ভূ-ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। এমনকী বলিউড-দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তাবড় তারকারও ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে সোশাল মিডিয়ায় কলম ধরেছেন। সেখানে দীপিকার তরফে কোনও বাক্যব্যয় না দেখে প্রশ্ন তুলেছিল ভক্তমহল। এর মাঝেই ‘বাজিরাও-মস্তানি’র ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়ল। যদিও দিন কয়েক আগেই নিন্দুক, সমালোচকদের উদ্দেশে মোক্ষম জবাব ছুড়েছিলেন দীপিকা। অভিনেত্রী সাফ জানান, “তোমাদের সবার দেখার অনেক আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে হল?” তবে এবার এহেন বিচ্ছেদ গুঞ্জনে সিনেদুনিয়া তোলপাড় হলেও স্পিকটি নট সেলেব দম্পতি! তবে ভক্তমহলের একাংশের আশ্বাস, ‘গ্ল্যামার দুনিয়া নিয়ে রোজ কত কী-ই তো রটে, তার সবটাই কি বটে?’

Are Ranveer Singh, Deepika Padukone heading for divorce
ভাইরাল পোস্ট। ছবি- সংগৃহীত

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.