Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Arijit Singh

শুধু গানই নয়, নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ সিং, শাহরুখকে দিলেন টেক্কা, ভাইরাল ভিডিও

অরিজিতের নাচ দেখে হতবাক ভক্তরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৪, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৪, ১৮:২২

options
link
শুধু গানই নয়, নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ সিং, শাহরুখকে দিলেন টেক্কা, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং যে দারুণ গায়ক, তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে জওয়ান ছবির ‘ছলিয়া’ গানটি গাইছেন তিনি। তবে হঠাৎ গানের মাঝে শাহরুখের কায়দায় নাচতে শুরু করবেন অরিজিৎ, তা আন্দাজ করতে পারেননি কেউই। মঞ্চে যখন শাহরুখের স্টেপ নকল করলেন অরিজিৎ, হইচই দর্শকমহলে। এই ভিডিওই এখন ভাইরাল নেটপাড়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@we_are_arijitians)

শুধু এই ভিডিও নয়। এর আগেও অরিজিতের অনেক ভিডিও ভাইরাল হয়। যেমন, সম্প্রতি লন্ডনে একের পর কনসার্ট করেছেন অরিজিৎ সিং। মাঝে মধ্য়েই সেই কনসার্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়। এবার বার্মিংহামে কনসার্টের অরিজিতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে তার গানের মাঝেই এক ভক্ত দর্শক নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন। ভক্তর এমন কীর্তি দেখে প্রথমে বিরক্তই হন অরিজিৎ। তারপর হঠাৎই হাতের ইশারায় অরিজিৎ যেন বলে উঠলেন, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.