Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Anshula Kapoor

বিয়ের পিঁড়িতে বনি কাপুরের মেয়ে! কবে চার হাত এক হবে অভিনেত্রীর? জোর জল্পনা বলিপাড়ায়

মিডিয়া রিপোর্ট মোতাবেক, কয়েকদিনের মধ্যেই কাপুর পরিবারে অনুষ্ঠিত হতে চলেছে এক জমজমাট পারিবারিক অনুষ্ঠান। সাত পাকের বন্ধনে বাঁধা পড়বেন কাপুর তনয়া?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৮:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৮:২১

options
link
বিয়ের পিঁড়িতে বনি কাপুরের মেয়ে! কবে চার হাত এক হবে অভিনেত্রীর? জোর জল্পনা বলিপাড়ায় zoom
বিয়ের পিঁড়িতে বনি কাপুরের মেয়ে!

২০২৫-এর জুলাইয়ে দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বাগদান সেরেছিলেন বনি কাপুরের আদুরে কন্যা অংশুলা কাপুর। প্রিয়তমার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন রোহন। একে অপরের সঙ্গে ভালবাসায় একেবারে গদগদ, সোশাল মিডিয়া পোস্টে ছিল তারই ঝলক। ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের নতুন অধ্যায় সেলিব্রেশনের রঙিন মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অংশুলা-রোহন। এবার উৎসবের আনন্দে মাতবেন কাপুর পরিবারে সদস্যরা! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে তো পাওয়া যাচ্ছে এমনই আভাস।

মিডিয়া রিপোর্ট মোতাবেক, কয়েকদিনের মধ্যেই কাপুর পরিবারে অনুষ্ঠিত হতে চলেছে এক জমজমাট পারিবারিক অনুষ্ঠান। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন আংটি বদলের পর এবার সাত পাকের বন্ধনে বাঁধা পরতে চলেছেন কাপুর তনয়া অংশুলা কাপুর। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আগামী ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন অংশুলা। জানা যাচ্ছে, বনি কাপুর ইতিমধ্যেই ঘনিষ্ঠদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাকে নাকি সংশ্লিষ্ট দিনে কোনও কাজ না রাখার কথা বলে দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারকাখচিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই চারহাত এক হবে রোহন-অংশুলার, এমন গুঞ্জনেই সরব সিনেপাড়া। কাপুর পরিবারের বিয়েতে উপস্থিত থাকার কথা জাহ্নবী কাপুর, খুশি কাপুর থেকে সোনম কাপুর, হর্যষবর্ধন কাপুর সহ সানায়া এ রেহা কাপুরের।

Arjun Kapoor Sister Anshula Kapoor To Marry Rohan Thakkar In July Report Says
বিয়ের পিঁড়িতে অর্জুন কাপুরের বোন!

অনিল কাপুর, সঞ্জয় কাপুরের কাছেও একই বার্তা পৌঁছেছে বলেই খবর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। শোনা যাচ্ছে, অর্জুন কাপুর নিজে বোনের বিয়ের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। বড় দাদার ভূমিকা পালনে কোনও ত্রুটি রাখতে নারাজ অর্জুন। তাই দায়িত্ব সহকারে বিয়ের ভ্যেনু থেকে মেনু সবকিছু দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অর্জুন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

কাপুর পরিবারের বিয়েতে যে আড়ম্বরের কোনও অভাব থাকবে না সে কথা বলার অপেক্ষাই রাখে না। তারকাখচিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই চারহাত এক হবে রোহন-অংশুলার, এমন গুঞ্জনেই সরব সিনেপাড়া। কাপুর পরিবারের বিয়েতে উপস্থিত থাকার কথা জাহ্নবী কাপুর, খুশি কাপুর থেকে সোনম কাপুর, হর্যষবর্ধন কাপুর সহ সানায়া এ রেহা কাপুরের। এই মুহূর্তে জাহ্নবী ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘পেড্ডি’র শুটিংয়ে। অন্যদিকে খুশি সম্প্রতি গ্রিস থেকে ‘মম ২’ ছবির কাজ শেষ করে ফিরেছেন। এখন অপেক্ষা কাপুর পরিবার কবে আলোকমালায় সেজে উঠে অংশুলার বিয়ের চর্চায় সিলমোহর পড়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.