সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি বাল্মীকি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার আদালত৷ বাল্মীকি কমিউনিটির অভিযোগের ভিত্তিতেই এই পরোয়ানা জারি হয়েছিল বলে জানায় আদালত৷
[ সিনেমা দেখেই গর্ভবতী, নাবালিকার দাবিতে বেকায়দায় সেন্সর বোর্ড ]
জানা যাচ্ছে, এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বাল্মীকি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন রাখি৷ বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকির প্রসঙ্গ৷ জানিয়েছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনই তাঁর বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু এই মন্তব্য মোটেও ভালভাবে নেননি বাল্মীকি সম্প্রদায়৷ এই মন্তব্য মহর্ষির পক্ষে অসম্মানজনক বলে অভিযোগ দায়ের করা হয়৷ তার ভিত্তিতেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা৷
[ কপিলকে চূড়ান্ত নোটিস, টিআরপি না বাড়লে শো বন্ধের হুঁশিয়ারি ]
যদিও এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন রাখি৷ তাঁর সাফ কথা, ছোটবেলা থেকে তিনি যা শুনে এসছেন তার ভিত্তিতেই এ কথা বলেছেন৷ কোনওরকম আপত্তিজনক কিছু বলেননি, অসম্মানও করতে চাননি৷ সেইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও পাল্টা তোপ দেগেছেন রাখি৷ তাঁর বক্তব্য, তিনি সলমন খান নন৷ তাঁর উপর অভিযোগ আরোপ করে কোনও লাভ হবে না৷
[ ‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ ]
রাখি আরও জানান, তিনি কোনও শমন পাননি৷ মিডিয়া থেকেই তিনি জানতে পারেন যে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসছে৷ যদিও সেরকম কিছু ঘটেনি৷ পাশাপাশি রাখী জানান, তিনি বাল্মীকিকে সম্মান করেন৷ যদি তাঁর মন্তব্যে কেউ আহত হন, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের