সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বসে’র সিজন ১৭ থেকে নজরে আসেন অভিনেত্রী ও মডেল আয়েশা খান। ইতিমধ্যে টেলিপর্দায় নাম করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বইয়ের রাস্তায় যৌন হেনস্তার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আয়েশার কথায়, ”২০২৪ সালে দাঁড়িয়েও একটা মেয়ে নিরাপদ নয়। তাঁকে রাস্তাঘাটে নানা অপমান সহ্য করতে হয়।”
এই সাক্ষাৎকারে আয়েশা তিনটি ঘটনার কথা উল্লেখ করলেন। যেখানে বার বার তাঁকে দেখে অশ্লীল মন্তব্য করা হয়। আয়েশার কথায়, ”একটা মডেল শুট করছিলাম। আমাকে একটা নেটের তৈরি পোশার পরতে হয়েছিল। আর বলা হয়েছিল, ওই পোশাকের ভিতর যেন অন্তর্বাস না পরি। আমি প্রথমে আপত্তি করায়, আমাকে বলা হয়েছিল। মাধুরী দীক্ষিতও পরেছিলেন। তুমি এরকম না করলে কখনও স্টার হতে পারবে না!”
[আরও পড়ুন: যত দোষ জুহির! দল খারাপ খেললেই রেগে যান শাহরুখ, বন্ধুর ‘কুকথা’ ফাঁস অভিনেত্রীর]
View this post on Instagram
আয়েশার আরও জানান, ”আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ একটা পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পিছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমার শরীর ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম।”
এই সাক্ষাৎকারে আয়েশা আরও একটি ঘটনার কথাও উল্লেখ করেন। আয়েশা জানান, ”তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ করে এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ.. তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম।” আয়েশার কথায়, ”আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।”
[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]
সর্বশেষ খবর
-
দাবি-দাওয়ার ভিড়ে লক্ষ্যহীন ‘ইন্ডিয়া ২.০’, নাগপাশে বন্দি বিরোধী জোটের পরিত্রাণ কোন পথে?
-
বসতেন জেলফেরত পার্থ! ‘কুনজর’ এড়াতে নবান্নের ঘরে পুজো করালেন প্রতিমন্ত্রী বিশাল লামা
-
সহজ ভাষায় আয়কর শিক্ষা, মুগবেড়িয়ায় কো-অপারেটিভ ব্যাঙ্কে বিশেষ কর্মশালা আয়কর দফতরের
-
২০০ কোটির প্রকল্প এবার বাংলায়? দায়িত্ব নিয়েই সাই কর্তাদের সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ
-
‘ইউরোপের তৈরি অস্ত্রে যখন ভারতে হামলা হয়’, রুশ তেল প্রসঙ্গে মুখের উপর জবাব জয়শংকরের