Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Aneet Padda

‘সাইয়ারা’র সাফল্যের পর ফের পর্দায় অনীত! দেখা যাবে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে

কোন ছবিতে দেখা যাবে অনীতকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৭:০৪

options
link
‘সাইয়ারা’র সাফল্যের পর ফের পর্দায় অনীত! দেখা যাবে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অনীত। এইমুহুর্তে তাঁর অনুরাগীর সংখ্যাও এখন কম নয়। এবার নতুন ভাবে যে তাঁকে দেখা যাবে সে কথা বলাই বাহুল্য। ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র আগামী ছবি ‘শক্তিশালিনী’তে দেখা যাবে এবার অনীতকে। তাঁর নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘থামা’র অভিনেতা আয়ুষ্মান খুরানা।

শনিবার নিজের সোশাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানা ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র আগামী ছবিতে অভিনয় নিয়ে অনীতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’এ। পাঞ্জাবীকন্যে এসে গিয়েছে। এটা আমাদের জন্যও খুবই গর্বের যে পাঞ্জাবের মেয়ে তার কাজের মাধ্যমে আমাদের গর্বিত করছে। তোমার জন্য ভীষণই গর্বিত। একটা একটা করে স্বপ্নপূরণ হোক তোমার। কোনওকিছুই অসম্ভব নয়। সুদূর পাঞ্জাব থেকে বলিউডে তোমার স্বপ্নপূরণের এই জার্নি সত্যিই খুব ভাল লাগছে। তোমাকে ‘শক্তিশালিনী’ ছবিতে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’ এর আগে শোনা গিয়েছিল এই ছবিতে কিয়ারা আডবানি অভিনয় করবেন। যদিও সেই নিয়ে আর কোনও গুঞ্জন শোনা যাচ্ছে না। কারণ সন্তান আসার পর আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন কিয়ারা। আর সেই জায়গাতেই নাকি অভিনয় করবেন অনীত এমনটাই গুঞ্জন। বড়দিনের মরশুমে, ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, রেবতীর ‘সালাম ভেঙ্কি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অনীতের। তবে দর্শকের মনে দাগ কাটে অনীতের চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’। রোম্যান্টিক-মিউজিক্যাল এই ছবিতে নবাগত অহন পাণ্ডের সঙ্গে অনীতের অনস্ক্রিন রসায়ন রীতিমতো মন কেড়ে নিয়েছে দর্শকের। বড়পর্দায় জমিয়ে ব্যবসা করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও দর্শককে মুগ্ধ করছে ‘সাইয়ারা’। বিশ্বব্যাপী এই ছবি ব্যাবসা করেছে প্রায় ৫৭০ কোটি টাকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.