সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল বহু আগে থেকেই। এবার ব্যাপারটা আর রটনা নেই। বরং ঘটনাই। খবর অনুযায়ী, সম্পর্ক একেবারে ভাঙতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta) ও বরখা বিষ্ট (Barkha Bisht)! এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বরখা জানান, ইন্দ্রনীলের সঙ্গে খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে। এমনকী, এই সাক্ষাৎকারে বরখা জানিয়েছেন, ”ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল।” শোনা যাচ্ছে ইন্দ্রনীলকে নাকি বিবাহবিচ্ছেদের চিঠিও পাঠিয়েছেন বরখা। তবে এ ব্য়াপারে বরখা ও ইন্দ্রনীল দু’জনেই মুখ খুলতে নারাজ।
বেশ কয়েক বছর ধরেই নাকি বরখাকে ছেড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ইন্দ্রনীল রয়েছেন তাঁর বাড়ির লোকজনের সঙ্গে। অন্যদিকে বরখা রয়েছেন তাঁর ছোট্ট কন্যা সন্তানের সঙ্গে। নজরে এসেছিল বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আনফলো করেছেন বরখা। তারপরই আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন বরখা ও ইন্দ্রনীল।
[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোন ভূমিকায় দেখা যাবে তারকাকে? ]
গুঞ্জনে রয়েছে, টলিপাড়ার এক নায়িকার সঙ্গে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সম্পর্ক। আর তার জেরেই নাকি ১৩ বছরের দাম্পত্য়ে ফাটল ধরল বরখা ও ইন্দ্রনীল। তবে এই ব্যাপারে কিন্তু সেই নায়িকাও মুখ খুলতে নারাজ।
[আরও পড়ুন: BTS তারকার মতো চেহারা পেতে এক ডজন অস্ত্রোপচার, প্রাণ হারালেন তরুণ অভিনেতা]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের