সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চেঙ্গিজ’ ছবি সুপারহিট হওয়ার পর টলিউড সুপারস্টার জিৎ জানিয়ে দিয়েছিলেন সবাইকে চমকে দিতে নতুন ছবি বুমেরাং তৈরি করছেন। সেই অনুযায়ী, গত বছর জুলাই মাসেই ছবির শুটিং শুরু করেছিলেন জিৎ। এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। তার পর থেকেই জিৎ অনুরাগীরা অধীর আগ্রহে বসে ছিলেন এই ছবির মুক্তির অপেক্ষায়। আর এবার সেই আগ্রহেই বাড়িয়ে দিতে প্রকাশ্য়ে এল জিতের ‘বুমেরাং’ ছবির ফার্স্টলুক। হাইটেক বাইকে চেপে কলকাতা যে কাঁপাবেন টলিউড হার্টথ্রব জিৎ, তাঁর ইঙ্গিত পাওয়া গেল প্রথম ঝলকেই।
জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। আর এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।
View this post on Instagram
[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]
আগামী ১০ মে ‘বুমেরাং’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগে ৭ মে (তৃতীয় দফা) মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট। আবার ১৩ মে (চতুর্থ দফা) নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। আর এই কারণেই ‘বুমেরাং’-এর মুক্তির তারিখ পিছিয়ে করা হল ৭ জুন। জিতের প্রযোজনা সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে, ভোটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে তার পর মুক্তির তারিখ পালটানো হয়েছে। জিতের এই নতুন মশালা ফিল্ম কেমন ব্যবসা করে এবার সেটাই দেখার।
[আরও পড়ুন: ‘ধর্ম নিয়ে মশকরা নয়!’, বোল্ড ফটোশুট করতেই হুমকির মুখে পপ তারকা রিহানা]
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা