সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করতে চলেছেন অভিনেত্রী জুন মালিয়া। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। ১ ডিসেম্বর কলকাতায় বসবে তাঁদের বিয়ের আসর।
নিজের সম্পর্কের কথা বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জুন মালিয়া। এতদিন রেখেও এসেছেন। বিয়ে না করে সিঙ্গল মাদার হিসেবে বড় করেছেন দুই সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রকে। এখন তারা বড় হয়ে গিয়েছে। তাই এবার জুন নিজের দিকে নজর দিতে চান। তাঁর সম্পর্কের কথা কারওর অজানা না হলেও মিডিয়ার সামনে কখনও নিজের সম্পর্কের কথা আনেননি জুন। এমনকী কখনও এনিয়ে কথাও বলেননি তিনি। ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করতেন। কিন্তু এবার অভিনেত্রীর মনে হয়েছে সম্পর্ককে পূর্ণতা দেওয়া দরকার। তাই ১৪ বছরের সম্পর্ককে পরিণতি দিতে চান তিনি। ১ ডিসেম্বর সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন জুন।
[ আরও পড়ুন: বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগারওয়াল, পাত্র কে জানেন? ]
সূত্রের খবর, নিমন্ত্রিতদের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু কার্ড এখনও নিমন্ত্রিতদের কাছে পৌঁছনো হয়নি। তবে খুব তাড়াতাড়ি সেই কাজও শুরু হবে। তবে জুন কিন্তু ইতিমধ্যেই ঘনিষ্ঠদের নিমন্ত্রণ করে ফেলেছেন। তার মধ্যে ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুও রয়েছেন বলে খবর। তাঁদের নাকি তিনি বলেছেন, তাঁর বিয়ের দিনগুলো ফাঁকা রাখেন বন্ধুরা। সেই সময় কোনও কাজ যেন তাঁরা না রাখেন। এও জানা গিয়েছে, রেজিস্ট্রি বিয়ের পর জুন ও সৌরভ, দু’জনে মিলে একটি রিসেপশন পার্টির আয়োজন করেছেন।
১ ডিসেম্বরের দিনটা জুন ও সৌরভ দু’জনে মিলেই ঠিক করেছেন। এখন হাতে আর মাত্র একমাস বাকি। তাই বিয়ের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছেন তাঁরা। চলছে কেনাকাটি। জুন জানিয়েছেন, বিয়ে তিনি ১ ডিসেম্বরই করছেন। কিন্তু এনিয়ে বিস্তারিত এখনই বলবেন না। অতএব, অভিনেত্রীর বিয়ে নিয়ে বিস্তারিত জানতে অনুরাগীদের আরও একটু অপেক্ষা করতে হবে।
[ আরও পড়ুন: নেটফ্লিক্সে এবার বাংলা ওয়েব সিরিজ, পরিচালনায় অরিন্দম বসু ]
বিয়ের জন্যই সম্ভবত হাতে এখন কোনও কাজ রাখেননি জুন মালিযা। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘মিতিন মসি’তে। এবছর পুজোয় মুক্তি পেয়েছে ছবিটি। তার আগে ‘সোয়েটার’ ছবিতেও নজর কেড়েছিল জুনের অভিনয়।
সর্বশেষ খবর
-
কাদামাটির নিচ থেকে উদ্ধার আরও দেহ, ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, নিখোঁজ আরও এক কর্মী
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট
-
অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস