সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছিল পাঁচ-পাঁচটি বাংলা ছবি। যার মধ্যে ওপার বাংলার এক নম্বর নায়ক শাকিব খানের প্রিয়তমা ছবি বক্স অফিসে জবরদস্ত হিট। বলা হচ্ছে, শাকিবের এই ছবি বাংলাদেশে রেকর্ড ব্যবসা করেছে। আর এবার নতুন খবর হল, দীর্ঘ পাঁচ বছর ফের টলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন শাকিব। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী আগস্ট মাসে কলকাতায় আসবেন তিনি। খবর রয়েছে, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকার নতুন ছবিতে নাকি দেখা যাবে শাকিবকে।
[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]
২০১৮ সালে ‘নাকাব’ ছবিতে দেখা গিয়েছিল শাকিবকে। তারপর নানা কারণে টলিপাড়ায় আর তাঁকে দেখা যায়নি। আর এবার এসকে মুভিজের সঙ্গে হাত মিলিয়ে নাকি এক অ্য়াকশন মুভিতে অভিনয় করবেন শাকিব। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যেতে পারে নতুন নায়িকাকে। এর আগে এসকে মুভিজের ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন শাকিব। তবে এই নতুন ছবি নিয়ে আপাতত, কিছুই বলতে নারাজ শাকিব। মুখে কুলুপ এঁটেছেন এসকে মুভিজের কর্ণধারও।
View this post on Instagram
বাংলাদেশের ছবি এখন এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। যার প্রমাণ চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া ছবি। শুক্রবার এদেশে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এই ছবিও ওপার বাংলার বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।
[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের