সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার প্রচার নয়, বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কলকাতা ঘুরে গেলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। আর সেই সঙ্গে সারলেন ভূরিভোজ। ইনস্টাগ্রামে সেই ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী।

বলিউডে কাস্টিং ডিরেক্টর হিসেবে নিজের সফর শুরু করেছিলেন ভূমি। তবে অদৃষ্ট তাঁর জন্য বেছে রেখেছিল অন্যপথ। সে পথ খ্যাতির। প্রথম ছবি ‘দম লাগা কে হেইসা’-তেই স্থূল গৃহবধূর চরিত্রে চমকে দিয়েছিলেন ভূমি। ছবির জন্য ১২ কিলোগ্রাম ওজন বাড়িয়েছিলেন তিনি। তারপর অভিনেত্রীকে ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ভিড়’, ‘বাধাই দো’-র মতো সিনেমায়। ‘বাধাই দো’ সিনেমায় সমকামীর চরিত্রেও অভিনয় করেছেন ভূমি।
[আরও পড়ুন: রহস্যের ঘেরাটোপে রণবীর-দীপিকা-রামচরণ, সিনেমা না বিজ্ঞাপন? ভিডিও দেখে উঠছে প্রশ্ন]
সম্প্রতি নেটফ্লিক্সে ভূমি ও নওয়াজউদ্দিনের ‘আফওয়া’ ছবি তুমুল প্রশংসিত হচ্ছে। এমন পরিস্থিতিতেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছে, সায়ন্তন ঘোষালের পরিচালনায় বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। তার ফাঁকে পেটপুজো করতে ভোলেননি। মাছ-মাংস ছোঁন না ভূমি। বলিউড অভিনেত্রী ঘোরতর নিরামিষাশী। তাতে কী? বাঙালির খাদ্য ভান্ডারে খাবারের তো কমতি নেই!

খাবারের থালার যে ছবি ভূমি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তা সাদা-কালো। যেটুকু বোঝা যাচ্ছে তাতে লুচির সঙ্গে আলু-পোস্তর পাশাপাশি ধোকাও খেয়েছেন অভিনেত্রী। পাশাপাশি আরও দু’টি পদ রয়েছে। শোনা গিয়েছে, বড় বাজারে গিয়ে চুড়ি কেনার ইচ্ছে ছিল অভিনেত্রীর। তা হয়নি। তবে বাড়ির জন্য ঝালমুড়ি আর মিষ্টি নিয়ে গিয়েছেন তিনি। তবে আলু-পোস্তর প্রেমে পড়ে গিয়েছেন অভিনেত্রী। তা জানিয়েছেন এই ভিডিও আপলোড করে।
View this post on Instagram
[আরও পড়ুন: চুমুতে ভালবাসার অঙ্গীকার, চার্চে গিয়ে জার্মান প্রেমিকের সঙ্গে বিয়ে বাঙালি অভিনেত্রীর ]
সর্বশেষ খবর
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা
-
‘ত্যাজ্য’ করেছে রাজপরিবার, ৬ বছর পর ব্রিটেনে ফিরে হ্যারি-মেগানকে কত কর দিতে হচ্ছে?