Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Shishir Kumar Bhaduri

নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনকাহিনি এবার বড়পর্দায়, তৈরি হচ্ছে ‘বড়বাবু’

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২, ২১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২, ২১:০৮

options
link
নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনকাহিনি এবার বড়পর্দায়, তৈরি হচ্ছে ‘বড়বাবু’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর (Shishir Kumar Bhaduri) জীবন এবার বড়পর্দায়। সুমন ভট্টাচার্যর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন রেশমি মিত্র। নাট্যাচার্যের ভূমিকায় কে অভিনয় করছেন, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ছবিতে কঙ্কাবতীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন পায়েল সরকার (Paayel Sarkar)।

Shishir-Kumar-Bhaduri-2

Advertisement

বাংলার নাট্যজগতের অন্যতম পথিকৃৎ শিশিরকুমার ভাদুড়ী। গিরিশচন্দ্র ঘোষের (Girish Chandra Ghosh) পর তিনিই রঙ্গমঞ্চের কিংবদন্তি। বাংলা নাটকের স্বর্ণযুগে নাটকের সেট তথা মঞ্চসজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করে নাট্যশিল্পীদের দক্ষতাকে বাস্তবতার ও প্রকৃতির আঙ্গিকে উত্তরণের পথ দেখিয়ে গিয়েছেন। অধ্যাপনা ছেড়ে নাটকের মঞ্চে এসেছিলেন শিশিরকুমার ভাদুড়ী। নিজের অভিনয়ের গুণে যেন মঞ্চের চাণক্য হয়ে উঠেছিলেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পুজোয় একাধিক রিলিজ, কম্পিটিশনে ‘কাছের মানুষ’ ছবিও, কীভাবে সামলাচ্ছেন দেব-ইশা?]

এহেন কিংবদন্তির কাহিনি বড়পর্দায় তুলে ধরা মোটেও সহজ কাজ নয়। তবে গুরুদায়িত্ব নিয়েই ফেলেছেন পরিচালক রেশমি মিত্র (Reshmi Mitra)। তাঁর হয়ে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিনেমার নাম রাখা হয়েছে ‘বড়বাবু’ (Borobabu)। কারণ নাট্যাচার্যকে সেই নামে তাঁর কাছের মানুষজন এবং গুণমুগ্ধরা ডাকতেন। 

Shishir-Biopic

শোনা গিয়েছে, অক্টোবরেই ‘বড়বাবু’ ছবির শুটিং শুরু হবে। আর তাতে শিশিরকুমার ভাদুড়ীর পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কাহিনিও দেখানো হবে। এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক রেশমি মিত্র জানান, বাংলা ইন্ডাস্ট্রিতে বায়োপিক নিয়ে তেমন ভাল কাজ এখনও পর্যন্ত হয়নি। সেই কারণেই এই ছবি দর্শকদের কানেক্ট করতে পারবে বলে মনে করছেন তিনি। কঙ্কাবতীর চরিত্রের জন্য প্রচুর ওয়ার্কশপ করতে হবে বলে জানান অভিনেত্রী পায়েল সরকার। এমন একটি চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। নিজের সবটুকু উজার করে দিতে প্রস্তুত অভিনেত্রী।  

[আরও পড়ুন: গোলাপি শাড়ি, হাতে শাঁখা-পলা, বাঙালি সাজে মায়ের হাতে সাধ খেলেন হবু মা বিপাশা, দেখুন ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.