Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Bipasha Basu

মা হতে চলেছেন বিপাশা বসু, বেবি বাম্পে আদরের চুমু স্বামী করণের, দেখুন ছবি

শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানালেন তারকা দম্পতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২২, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২২, ১৪:০০

options
link
মা হতে চলেছেন বিপাশা বসু, বেবি বাম্পে আদরের চুমু স্বামী করণের, দেখুন ছবি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন আগেই ছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথমবার মা হতে চলেছেন বলিউডের বিউটি ক্যুইন বিপাশা বসু। একেবারে বেবি বাম্পের ছবি পোস্ট করেই অনুরাগীদের সে সুখবর দিলেন তিনি।

ইনস্টাগ্রামে স্বামী করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সঙ্গে বেবি বাম্পের ফটোশুট করেছেন বিপাশা। যেখানে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে বিপাশা ও করণ। বিপাশার (Bipasha Basu) শার্টের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর বেবি বাম্প। আর তাতেই স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন করণ। তারকা দম্পতি লিখেছেন, “একটা নতুন সময়, নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমার জীবনে আরও একটি রং লাগছে। আরও একটু পূর্ণ হলাম আমরা। একা একা জীবনটা শুরু করেছিলাম। তারপর একে অপরের হাত ধরি। তখন থেকে একসঙ্গে পথ চলছি। পরস্পরের প্রতি এত ভালবাসা দেখতে তেমন ভাল লাগছিল না। তাই এতদিন যারা আমরা দুই ছিলাম, তারা খুব তাড়াতাড়ি তিনে পরিণত হতে চলেছি।”

Advertisement

[আরও পড়ুন: খেলা হবে দিবসে টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক কর্মসূচি তৃণমূলের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu)

এরপরই যোগ করেন, “আমাদের ভালবাসা দিয়ে তৈরি সম্পদ খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে। আপনাদের সকলের নিঃস্বার্থ ভালবাসা, প্রার্থনা, শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।” এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি। অনেকের নতুন অতিথি আগমনের জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন বিপাশা-করণকে।

মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। এবার প্রথমবার মা হতে চলার আনন্দে ভাসছেন অভিনেত্রী। উচ্ছ্বসিত করণও।

[আরও পড়ুন: পিৎজার মণ্ডের উপর ঝুলছে শৌচালয় পরিষ্কারের ব্রাশ! নিন্দার ঝড় নেটদুনিয়ায়, কী সাফাই সংস্থার?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.