সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরকে শো-কজ নোটিশ পাঠাল বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)৷ অভিযোগ, বটগাছের ডাল ছাঁটার নামে পুরো গাছটিকেই মুড়িয়ে কেটে ফেলছেন তিনি৷ এনিয়ে বুধবার মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিএমসি৷
[সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ইমামদের ‘মিথ্যাবাদী’ বললেন তসলিমা]
জানা গিয়েছে, ঋষি কাপুরের পালি হিলের বাংলো চত্বরে একটি বটগাছ রয়েছে৷ একটি নির্মাণের জন্য পুরনিগম থেকে গাছটির ছ’টি ডাল ছাঁটার অনুমতি নিয়েছিলেন তিনি৷ যদিও গাছটি মুড়িয়ে কেটে ফেলেছেন বলে অভিযোগ করছে পুরনিগম৷ ওই কাজের জন্য বান্দ্রার এক ঠিকাদারকে নিয়োগ করেন ঋষি৷ ওই ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিএমসি৷ অভিযোগ পত্রে পুরনিগম জানিয়েছে, ছ’টি ডাল ছাটার নাম গাছটির প্রায় সবকটি ডালই ছেটে ফেলেছেন ঋষি৷ তাই বনসংরক্ষণ আইনের আওতায় তার বিরুদ্ধে পুলিশকে মামলা দায়ের করার আর্জি জানিয়েছে পুরনিগম৷
[‘শুধু মাথা কামালেই হবে না, ইনাম পেতে পূরণ করতে হবে বাকি দুই শর্ত’]
যদিও এবিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ঋষি কাপুর৷ গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না৷ তিনি শুধু কয়েকটি ডাল ছাঁটার অনুমতি নিয়েছিলেন৷ তাঁর বক্তব্য বাংলো চত্বরে নির্মাণের দ্বায়িতে ছিলেন ওই ঠিকাদার৷ হয়তো অনিচ্ছাকৃত ভাবে এই কাজটি করে ফেলেছেন তিনি৷ বর্ষীয়ান ওই অভিনেতা আরও অভিযোগ জানিয়েছেন, মিথ্যে বিতর্কে জড়িয়ে তাঁকে হয়রান করার চেষ্টা করছে কিছু লোক৷ এ বিষয়ের সমাধানে আইনি পদক্ষেপ নেবেন তিনি৷
[২৪ ঘন্টায় দু’বার মার্কিন বায়ুসীমায় অনুপ্রবেশ রুশ বোমারু বিমানের]
তবে এবিষয়ে ঋষি কাপুরের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী জরু বাথেনা৷তাঁর বক্তব্য, ডাল ছেটে ফেলায় গাছটি হয়তো মরবে না৷তবে আবার বেড়ে উঠতে গাছটির বেশ কয়েকবছর সময় লাগবে৷ এছাড়াও পুরনিগম নিজেই এ ধরনের ছাঁটাই করে তাহলে কোন মুখে অভিনেতা ঋষি কাপুরকে দায়ী করছেন তারা৷
[আপনার লেবু জলের গেলাসে টুকরো বরফখানা মর্গ থেকে আনা নয়তো!]
সর্বশেষ খবর
-
বয়স সংখ্যামাত্র! সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের