সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানকে ফের প্রাণনাশের হুমকি। অভিযোগ, এবার বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সইফ আলি খান ও তাব্বু। সেই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। আর তারপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।
গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চড়ে এসে বান্দ্রার ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও পরে সোশাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। এরপর গত বছরের নভেম্বরে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়। সলমনের নিরাপত্তা বাড়ি ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়।
প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে সলমনের বান্দ্রার বাড়ির সংস্কার করা হয়। সূত্রের খবর, বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তাঁর ঘরের প্রতিটি জানলা বুলেটপ্রুফ করা হয়েছে। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। তা সত্ত্বেও একের পর এক হুমকি স্বাভাবিকভাবেই মুম্বই পুলিশের চিন্তা বাড়াচ্ছে।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী