Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Deepika Padukone

স্বামী-মেয়ের দায়িত্ব থেকে বিরতি চান দীপিকা! হঠাৎ নায়িকার সংসারে কী এমন ঘটনা?

মেয়ে দুয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেন গোটা দুনিয়াটাই আমূল বদলে গিয়েছে দীপিকা পাড়ুকোনের। মেয়েকে ঘিরেই এখন জীবনের সবটুকু আবর্তিত হয় বলি নায়িকার। এমনকী মেয়েকে সময় দেওয়ার জন্য একপ্রকার আপস করেছেন নিজের কেরিয়ারের সঙ্গেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২১:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২১:৫৬

options
link
স্বামী-মেয়ের দায়িত্ব থেকে বিরতি চান দীপিকা! হঠাৎ নায়িকার সংসারে কী এমন ঘটনা? zoom
অভিনেতা স্বামী রণবীর সিংয়ের সঙ্গে নায়িকা দীপিকা পাড়ুকোন, ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

২০২৪ সালে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কোল আলো করে জন্ম নেয় মেয়ে দুয়া। মেয়ের জন্মের পর থেকে বলি নায়িকার জীবনেও আর পাঁচ জন মায়ের মতোই পরিবর্তন এসেছে। মাতৃত্বের জার্নি চুটিয়ে উপভোগ করছেন তিনি। সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই শরীর ও মনে একজন মায়ের অনেক পরিবর্তন আসে। দীপিকাও ব্যতিক্রম নন। তাঁরও এসেছে সেই পরিবর্তন। এখন নাকি স্বামী-মেয়ের দায়িত্ব থেকেই বিরতি চান দীপিকা! হঠাৎ কী এমন ঘটল নায়িকার সংসারে? 

আসলে মেয়েকে নিয়েই অষ্টপ্রহর কাটছে নায়িকার। আবার কখনও কখনও মনের মধ্যে দ্বন্দ্বও চলে তাঁর। ঠিক কী মানসিক অবস্থা দীপিকার? জানালেন এবার নিজেই। সম্প্রতি সোশাল মিডিয়াতে এই নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাতৃত্বের এই জার্নিতে আমার মাঝে মাঝে ভীষণভাবে একটা ব্রেক নিতে ইচ্ছা করে। যা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়াও এক মুহূর্ত আমি থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না। আমি তখন খুব বিরক্ত হই। আবার আমি সারা দিন নিস্তব্ধতাও চাই।’ দীপিকার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর যা মনে হতে বাধ্য তা হল অদ্ভুত এক মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা। মাতৃত্বের এই জার্নির স্বাদ যেমন তিনি নিচ্ছেন একইভাবে মাঝেমাঝে ক্লান্তি বা একঘেয়েমিও তাঁকে বিব্রত করছে। তবে এসবের মাঝেও যে মেয়ে দুয়ার সঙ্গ তিনি যারপরনাই উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দীপিকার ইনস্টাগ্রাম পোস্ট।

সম্প্রতি সোশাল মিডিয়াতে এই নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাতৃত্বের এই জার্নিতে আমার মাঝে মাঝে ভীষণভাবে একটা ব্রেক নিতে ইচ্ছা করে। যা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়াও এক মুহূর্ত আমি থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না।”

মেয়ে দুয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেন গোটা দুনিয়াটাই আমূল বদলে গিয়েছে দীপিকা পাড়ুকোনের। মেয়েকে ঘিরেই এখন জীবনের সবটুকু আবর্তিত হয় বলি নায়িকার। এমনকী মেয়েকে সময় দেওয়ার জন্য একপ্রকার আপস করেছেন নিজের কেরিয়ারের সঙ্গেও। দীপিকার বিভিন্ন সাক্ষাৎকারেই পরিস্ফুট যে তিনি তাঁর জীবনের নতুন এই ইনিংস কতটা উপভোগ করছেন। এই নতুন জার্নি কতটা পালটেছে তাঁর জীবন। আর তাই পালটে গিয়েছে দীপিকার ফোনের প্লে লিস্টও। সেখানে শুধুই এখন দুয়ার পছন্দের ছড়া আর গান। এখন নাকি দীপিকার মুখে একটাই কথা লেগে থাকে তা হল ‘ভালোবাসি’। যা দিনের মধ্যে অসংখ্যবার মেয়েকে বলেন নায়িকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.