Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

এবার ফ্যানের হাতেই হেনস্তার শিকার হলেন অভিনেত্রী

জানেন কী হয়েছিল তাঁর সঙ্গে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৭:০৪

options
link
এবার ফ্যানের হাতেই হেনস্তার শিকার হলেন অভিনেত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকা তিনি। অনুরাগী তো থাকবেই। তবে অতিরিক্ত অনুরাগ যখন বিরাগের কারণ হয়, প্রতিবাদ করাটা তখন প্রয়োজন হয়ে পড়ে। তেমনটাই করেছেন ইলিয়ানা ডি’ক্রুজ। সোশ্যাল মিডিয়ায় নিজের হেনস্তার কথা জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নায়িকা। জানিয়েছেন, তারকা হলেও নারী হিসেবে সম্মান পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁর।

[ফের বিয়ে ভাঙছে শ্রাবন্তীর! জল্পনায় তোলপাড় টলিউড]

Advertisement

সামনেই নতুন ছবি ‘বাদশাহো’র মুক্তি। এর প্রচারেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। এর মধ্যেই ঘটে গিয়েছে ঘটনাটি। এক ‘ফ্যানে’র হাতে শারীরিক নিগ্রহের শিকার হন ইলিয়ানা। এর বিরুদ্ধেই টুইটারে ক্ষোভে ফেটে পড়েছেন নায়িকা। নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘খুব জঘন্য পৃথিবীতে বাস করি আমরা। আমি একজন পাবলিক ফিগার। আর আমি জানি যে আমার জীবনে ব্যক্তিগত ও লুকোছাপার মতো কিছু নেই। কিন্তু তা বলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কারও নেই। এর সঙ্গে ‘fan antics’-কে গুলিয়ে ফেলবেন না। দিনের শেষে আমিও একজন নারী।’

কে, কোথায় নায়িকার সঙ্গে এমন ব্যবহার করেছে, সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে তাতে ইলিয়ানা যে বেশ ক্ষুব্ধ, তা নায়িকার টুইটগুলি থেকেই পরিষ্কার। প্রসঙ্গত, এমন হেনস্তার মুখে পড়েছেন বলিপাড়ার আরও অনেক অভিনেত্রী। কিছুদিন আগেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিদ্যা বালান। তিনি বলেন, ‘বলিউডে যে সেক্সিজমের প্রাধান্য খুব বেশি এমনটা নয়, কিন্তু বলিউড তো এই সমাজেরই একটা অংশ। তাই সমাজের নানা স্তরে মেয়েদের যে অবস্থান, বি-টাউনেও একই অবস্থা। সমাজের সব স্তর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত, যাতে শীঘ্রই এই বিকৃত মানসিকতা থেকে সমাজ মুক্তি পায়।’ সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি দিয়ে নেটিজেনদের একাংশের রোষে মুখে পড়েছিলেন ইলিয়ানার ‘বাদশাহো’ কো-স্টার এষা গুপ্তাও। ইলিয়ানার মতোই এর বিরুদ্ধে কড়া জবাব দেন এষা। যাঁরা তাঁকে নানারকম কুরুচিকর মন্তব্য করছেন তাঁরা নিশ্চয় তাঁর ছবি মোবাইলে দেখেছেন, এমনই বক্তব্য ছিল এষার। সেই মেজাজেই এবার নিগ্রহের জবাব দিলেন ইলিয়ানা।

[বলিউডে অভিনেতাদের পারিশ্রমিকে সবার উপরে নওয়াজউদ্দিন!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.