Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Bollywood actress Kajol decided to rents out her Powai apartment

অমিতাভ-সলমনের পথেই হাঁটলেন কাজল, এবার বাড়ি ভাড়া দিচ্ছেন বলিউড নায়িকা

কাজলের বাড়িতে থাকতে মাসে কত টাকা গুনতে হবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২১, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২১, ১৫:৪৪

options
link
অমিতাভ-সলমনের পথেই হাঁটলেন কাজল, এবার বাড়ি ভাড়া দিচ্ছেন বলিউড নায়িকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের নিয়ে আগ্রহের শেষ নেই। তাঁরা কোথায় থাকেন, কীভাবে থাকেন অর্থাৎ বাস্তবের মাটিতে দৈনন্দিন দিনযাপন নিয়ে মাথাব্যথা রয়েছে বহু অনুরাগীর। আর বলিতারকার বাড়িতে থাকার ইচ্ছাও এখন অবাস্তব কিছুই নয়। কারণ, বি টাউনে যেন বাড়ি ভাড়া দেওয়ার হিড়িক লেগেছে। অমিতাভ বচ্চন, সলমন খানের পর এবার বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাজল।

মুম্বইয়ের পোয়াইয়ের হীরানন্দিনী গার্ডেনসের ৭৭১ বর্গ ফুটের একটি আবাসনের ২১ তলার ফ্ল্যাটটি ভাড়া দিতে চলেছেন কাজল (Kajol)। বলি অভিনেত্রীর বাড়িতে থাকতে গেলে কিন্তু গুনতে হবে মোটা টাকা। বর্তমানে ভাড়াটিয়াকে প্রতি মাসে ৯০ হাজার টাকা ভাড়া দিতে হবে। পরের বছর থেকে ৯৬ হাজার ৭৫০ টাকা ভাড়া লাগবে। সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৩ লক্ষ টাকা জমা রাখতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি ভাড়াটের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Kajol

[আরও পড়ুন: ‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেনের মৃত্যু নিয়ে তোলপাড় নেটদুনিয়া, মুখ খুললেন টোটা]

বর্তমানে কাজল ও অজয় দেবগণ প্রায় ৬০ কোটি টাকা মূল্যের জুহুর একটি বিলাসবহুল বাংলোয় থাকেন। ‘শক্তি’ নামের ওই বাংলোর আয়তন ৫৯০ বর্গ ফুট। প্রথম সারির বলি তারকারা অজয় এবং কাজলের প্রতিবেশী। তাঁদের বাড়ির আশেপাশেই  থাকেন অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন এবং অক্ষয় কুমাররা। 

এর আগে বিগ বি-ও তাঁর বিলাসবহুল বাড়ি ভাড়া দেন। আন্ধেরির ওই বাড়ি ভাড়া নিয়েছেন কৃতী শ্যানন। প্রথম ২ বছর প্রতি মাসে এই বাড়িটিতে থাকতে ১০ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে কৃতীকে। সলমনও বান্দ্রার শিব আস্থান হাইটস নামে বহুতলের একটি ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন। ১৮ তলায় সলমনের এই ফ্ল্যাটটি ৭৮৫ স্কোয়্যারফিটের। প্রতি মাসে যার ভাড়া ৯৫ হাজার টাকা ধার্য করেছেন সলমন। শোনা গিয়েছে, গত ৬ ডিসেম্বর মুম্বইয়ের এক ব্যবসায়ী সলমনের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। তাঁকে ৩৩ মাসের ভাড়ার চুক্তিতে সই করতে হয়েছে। বাড়ি ভাড়া দেওয়ার তালিকায় এবার নাম জুড়ল কাজলেরও।

Ajay-Kajol

[আরও পড়ুন: বড়দিনের আগেই বড় খবর, মা হচ্ছেন ‘গুনগুন’ তৃণা সাহা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.