Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Kajol

ফের বলিউডে কলকাতার ‘কাহানি’, বছরের শুরুতেই শুটিংয়ে শহরে আসছেন কাজল

ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ১০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ১০:৪৮

options
link
ফের বলিউডে কলকাতার ‘কাহানি’, বছরের শুরুতেই শুটিংয়ে শহরে আসছেন কাজল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় বহুবার এসেছেন তিনি। তবে মূলত ছবির প্রচারে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও অবশ্য দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, এবার ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন তনুজাকন্য়া।

[আরও পড়ুন: ‘আমায় মাফ করবেন…’, ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝে প্রথমবার মুখ খুললেন গায়ক তীর্থ?]

পরিচালক সমু মুখোপাধ্য়ায় ও তনুজার মেয়ে কাজল (Kajol)। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তাঁর অদ্ভুত নাড়ির টান। সূত্র বলছে, নতুন বছরে কলকাতায় পা রাখবেন তিনি। শহরে থাকবেন বেশ কিছু দিন। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, টলিউডের এক পরিচালকের ছবিতেই নাকি দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই। শুধুমাত্র জানা গিয়েছে, ছবির নাম ‘মা’।

Advertisement

শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ। ডিসেম্বরে কলকাতায় রেইকি করতে আসবে অজয় দেবগণের টিম। আর কাজল আসবেন জানুয়ারিতে।

[আরও পড়ুন: ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝেই নতুন টুইট, কী বললেন এ আর রহমান?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.