Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Bhool Chuk Maaf

টানাপোড়েনের ইতি, প্রেক্ষাগৃহেই দেখা যাবে ‘ভুলচুক মাফ’, ছবি মুক্তি কবে?

ভারত-পাক চাপানউতোরের মাঝে আগে ঠিক করা হয় বড়পর্দার বদলে ওটিটিতে ছবিটি মুক্তি পাবে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ২০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ২০:০১

options
link
টানাপোড়েনের ইতি, প্রেক্ষাগৃহেই দেখা যাবে ‘ভুলচুক মাফ’, ছবি মুক্তি কবে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারও টানাপোড়েনের ইতি। আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে ‘ভুলচুক মাফ’। ছবি নির্মাতারা জানিয়েছেন আগামী ২৩ মে, বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। ভারত-পাক চাপানউতোরের মাঝে আগে ঠিক করা হয় বড়পর্দার বদলে ওটিটিতে ছবিটি মুক্তি পাবে। 

জটিলতার সূত্রপাত গত ৮ মে। ওইদিন ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং আমাজন এমজিএম স্টুডিওসের যৌথ সিদ্ধান্তে ‘ভুলচুক মাফ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। পরিবর্তে ১৬ মে আমাজন প্রাইমে বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির ছবি মুক্তির মাত্র একদিন আগে ছবি নির্মাতাদের এই সিদ্ধান্তে পিভিআর চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে। প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেই দাবি। সূত্রের খবর, সে কারণে প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। আদালতের তরফে ওটিটিতে ছবি মুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়। ইতিমধ্যে সংঘর্ষবিরতি জারি হয়। বর্তমানে স্বাভাবিক দেশের পরিস্থিতি। সে কারণে সিদ্ধান্ত বদল করে ছবি নির্মাতা। আগামী ২৩ মে, বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘ভুলচুক মাফ’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বিকে। বারাণসীতে হয়েছে ছবির শুটিং। ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং ওয়ামিকা তিতলি। দু’জনের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। রঞ্জন বিয়ের জন্য উৎসুক। তবে রঞ্জন বুঝতে পারে সে যেন একটি সময়চক্রে আটকে গিয়েছে। যার ফলে প্রতিদিন তাঁর জীবনে একই ঘটনা ঘটছে। তবে এই সমস্যার কথা রঞ্জন কাউকে বলতে পারছে না। এই গল্পের ধারায় এগোবে ছবির প্লট। শেষমেশ রঞ্জন ও তিতলির জীবনে ঠিক কী হল, তা জানা যাবে ছবি মুক্তির পর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.