Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Boney Kapoor

প্রাক্তন মন্ত্রীর নাতির সঙ্গে চুটিয়ে প্রেম জাহ্নবীর, ‘শ্বশুর’ হতে আপত্তি নেই বনি কাপুরের! কী বললেন?

জাহ্নবী কাপুরের বিয়ে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১৭:৫২

options
link
প্রাক্তন মন্ত্রীর নাতির সঙ্গে চুটিয়ে প্রেম জাহ্নবীর, ‘শ্বশুর’ হতে আপত্তি নেই বনি কাপুরের! কী বললেন? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কফি উইথ করণ’-এই প্রেমিকের ডাকনাম ফাঁস করেছিলেন জাহ্নবী কাপুর। জল্পনা যদিও আগে থেকেই ছিল! তবে সেই শোয়ে এসেই অভিনেত্রী জানান যে, ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যে কোনও সময়ে পাশে পান তাঁকে। কে এই ‘শিখু’? তিনি শিখর পাহাড়িয়া। বর্তমানে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) সঙ্গে সর্বত্রই দেখা যায় যে সুদর্শন পুরুষকে। তিরুপতি মন্দির হোক বা বলিউডের কোনও হাইপ্রোফাইল পার্টি, সর্বত্র শিখরকে নিয়ে যান জাহ্নবী। সম্প্রতি আম্বানিদের প্রাকবিবাহ অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। এবার মেয়ের প্রেমিককে নিয়ে বাবা বনি কাপুরের (Boney Kapoor) মন্তব্যে সিলমোহর পড়ল।

ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তাঁরা নিজেরা কখনও সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহর দেন। বলিপাড়ার প্রবীণ প্রযোজক বলেন, “শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমি প্রেগনেন্ট? নিন দেখুন!’, চমকে দিলেন পরিণীতি চোপড়া]

জাহ্নবী কাপুরের শেয়ার করা ভিডিওতে এর আগেও দেখা গিয়েছে, বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে তিরুপতির বালাজি মন্দির দর্শনে গিয়েছেন তিনি। সম্প্রতিও গিয়েছিলেন তাঁরা একসঙ্গে। এবার বাবা বনি কাপুরও মেয়ের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন। তাহলে কি এবার জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার বিয়ের পালা?

[আরও পড়ুন: টানা ৮ দিনের পরিশ্রমে তৈরি মনামীর নকশিকাঁথা গাউন, জানুন নেপথ্যের গল্প]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.