সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন লাভ আজ কাল। কেউ নয়ের দশকের প্রেমে আটকে, কেউ আবার বতর্মান দ্রুত সময়ের প্রেমকেই পাত্তা দেন। কোনও প্রেম কাগজে লেখা চিঠি আর গোলাপে আটকে। কোনও প্রেম আবার হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। তবে ছবির নায়ক আর্চি ওরফে বনি সেনগুপ্ত কিন্তু সেই নয়ের দশকের প্রেমকে মনে বন্দি করে রেখেছে। তাই তো নায়িকাকে প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেছেন। আর সঙ্গে রয়েছে নায়কের বাবা ওরফে রজতাভ দত্ত। ছেলের প্রেমের কাহিনিকে পরিণতি দিতে তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন।
এমনই এক গল্প নিয়ে আসছে নতুন ছবি ‘আর্চির গ্য়ালারি’। সোমবার প্রকাশ্য়ে এই ছবির ট্রেলারে। ট্রেলারেই ইঙ্গিত রয়েছে এই ছবি হতে চলেছে একেবারে আদ্যপান্ত প্রেমের ছবি। যা দেখে নয়ের দশকের প্রেম মনে পড়বেই।
[আরও পড়ুন: কেন বিশেষ দিনে পালিত হয় জন্মদিন? ‘গোধূলি আলাপ’-এর সেটে জানালেন রাজ চক্রবর্তী ]
মুখ্য ভূমিকায়, অর্থাৎ আর্চির চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। তাঁর বাবার ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত। এছাড়া রূপসা চক্রবর্তী, আয়ুষী তালুকদার, প্রমুখকে এই ছবিতে দেখা যাবে। ছবিটির পরিচালনা করেছেন প্রমিতা, চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। আগামী ৩ মার্চ মুক্তি পেতে চলেছে আর্চির গ্যালারি।
[আরও পড়ুন: সঙ্গে থাকুক প্রিয় গায়ক, পিঠে অরিজিৎ সিংয়ের অটোগ্রাফকে ট্যাটু করালেন অনুরাগী! ]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক