সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবিতে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি জুটি বনি (Bonny Sengupta)-কৌশানি ( Koushani Mukherjee)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই জুটির নতুন ছবি অন্তর্জালের পোস্টার। আর অন্যদিকে, ঘোষণা হল বনি-কৌশানি জুটির নতুন ছবি ‘শুভ বিজয়া’র। ছবির পরিচালক রোহন সেন।
উত্তর কলকাতার বনেদি বাড়ির গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ছবি ‘শুভ বিজয়া’। এই ছবিতে দম্পতির ভূমিকায় অভিনয় করতে চলেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁরা এই বাড়ির অভিভাবক। এঁদের ছেলে-ছেলের বউয়ের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়কে। এ ছাড়া ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, মধুরিমা বসাক, দেবতনু, অমৃতা দে প্রমুখ।

[আরও পড়ুন: সেরা বাবা হতে চান, সন্তানকে কোলে নেওয়ার ট্রেনিং নিচ্ছেন রণবীর কাপুর!]

‘শুভ বিজয়া’ এমন এক পরিবারের গল্প বলবে, যে পরিবার সময়ের সঙ্গে অনেকটাই আলগা হয়ে গিয়েছে। কিন্তু একটি ঘটনা সেই ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া পরিবারকে একত্রিত করবে। দুর্গাপুজোর প্রেক্ষাপটে সম্পর্কের কাহিনি নিয়ে এই ছবির চিত্রনাট্য বোনা হয়েছে। মুক্তির পরিকল্পনা পুজোর পরে। ছবির মিউজিকের দায়িত্বে অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি ও রণজয়। প্রসঙ্গত, রোহন এর আগে ‘এ ভাবেই গল্প হোক’ এবং ‘অপরাজিতা’ ছবিটি পরিচালনা করেছেন। খুব শীঘ্রই তাঁর এই নতুন ছবির শুটিং শুরু।
View this post on Instagram
তবে শুধু এই ছবিই নয়। শোনা যাচ্ছে, পরিচালক হরনাথ চক্রবর্তী এই জুটিকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন নতুন আরেকটি ছবি। হরনাথ চক্রবর্তী যে ধরনের প্রেমের ছবি বানিয়ে থাকেন, এই ছবিও সেই ঘারানার। শোনা গিয়েছে, হরনাথের এই ছবিতে বনি-কৌশানি ছাড়াও থাকতে পারে নতুন মুখ। মূলত, প্রেম, বিচ্ছেদ ও বিরহের গল্পই বলবে হরনাথের এই ছবি।
[আরও পড়ুন: ‘নামটা মনামী, মনে থেকে যাব!’ Vitamin M-এর প্রথম গানে ‘সোহাগ’ ছড়ালেন অভিনেত্রী ]
সর্বশেষ খবর
-
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?
-
সিইএসসি, কলকাতা পুরসভা কীভাবে অনুমতি দিল? নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে তৃণমূলকেই দুষলেন অগ্নিমিত্রা
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল