সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের মিষ্টি জুটি নামেই খ্যাত বনি-কৌশানি। সিনেমায় কেরিয়ারের শুরুর পর থেকেই তাঁদের প্রেমের শুরু। তাই তো এই রিয়েল লাইফ জুটিকে পর্দায় বার বার দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। বনি ও কৌশানির অনুরাগীদের সেই ইচ্ছাপূরণ করতে চলেছেন পরিচালক সুমিত সাহিল। নতুন এক থ্রিলারে ফের জুটি বাঁধছেন বনি ও কৌশানি। ছবির নাম ‘মরীচিকা’।
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্য়াক্টিভ বনি। হামেশাই নতুন নতুন ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। কৌশানিও কিছু কম যান না। কখনও বলিউডি গানে রিল বানিয়ে, তো কখনও ফটোশুটের ছবি দিয়ে অনুরাগীদের মন জয় করেছেন কৌশানি।
View this post on Instagram
[আরও পড়ুন: তামিল ছবির রিমেক ‘বচ্চন পাণ্ডে’, পেশির জোরে নায়ক হতে পারলেন অক্ষয়?]
সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নতুন ছবির ঘোষণা সেরে ফেললেন বনি ও কৌশানি। ছবির পোস্টার শেয়ার করে বনি লিখলেন, ‘খুব শিগগিরই আসছে মরীচিকা।’ চলতি বছর এপ্রিলের ২০ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং।
View this post on Instagram
[আরও পড়ুন: আর ছবি প্রযোজনা করবেন না অনুষ্কা শর্মা! আচমকা কেন এমন সিদ্ধান্ত?]
সর্বশেষ খবর
-
সারাক্ষণ বেরিয়ে জিভ, ঠিকরে বেরচ্ছে চোখ! সবচেয়ে ‘কুৎসিত’ কুকুরের তকমা পেয়ে ৫ লক্ষ জিতল লু
-
বুধবার কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, ৬ বাংলাদেশির দেহ ফিরল দেশে
-
পূর্বজন্মের পাপেই সমস্যায় জর্জরিত জীবন! জানেন কোন অন্যায়ের শাস্তি পাচ্ছেন?
-
পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, পাকিস্তানে হাফিজকে সমন পাঠানোর প্রস্তুতি বিদেশমন্ত্রকের
-
মহেশতলার নামী স্কুলে আহত বোনপো, আড়ালের চেষ্টা কর্তৃপক্ষের! সাবধানীবার্তা শ্রাবন্তীর