সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই অভিনেত্রী-প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় মেতে উঠতে দেখা গিয়েছিল বনি সেনগুপ্তকে। পুজো কাটতেই শুটিং ফ্লোরে ফিরেছিলেন বনি। বৃহস্পতিবার ছিল তাঁর নতুন ছবি ‘বানসারা’র শেষ শুটিং। আর সেই শেষদিনের শুটিংয়েই গুরুতর আহত হন অভিনেতা।
এদিন অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল কলকাতায়। একটি গোডাউনে বুধবার মাঝরাত পর্যন্ত চলে শুটিং। আর তা চলাকালীনই পায়ে চোট পান বনি। তৎক্ষনাৎ শুটিং ফ্লোরে প্রাথমিক চিকিৎসা হয়। তারপর ফের শুটিং শুরু হয়। এই নিয়ে সংবাদমাধ্যমকে পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, ‘বনির প্রাথমিক চিকিৎসা হয়েছে। বনি সুস্থ আছে এইমুহূর্তে। কোনও অসুবিধা হয়নি।’
উল্লেখ্য, কলকাতার পাশাপাশি পুরুলিয়াতে বহু জায়গায় সেট ফেলে হয়েছে ছবির শুটিং। ঘন জঙ্গলের মধ্যে চল্লিশ ফুট দেবী মূর্তি তৈরি করা হয়েছিল। এই ছবিতে এক্কেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। বড় মা চরিত্রে অভিনয় করছেন রিনি। বনির চরিত্রের নাম অজিতেশ। ছবির নাম মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রামকে ঘিরেই। আর সেই গ্রামের নাম ‘বানসারা’। বনদেবীর নামানুসারেই এই গ্রামের নামকরণ হয়েছে। এই বনদেবী খুব জাগ্রত বলেই মনেপ্রাণে বিশ্বাস করেন গ্রামবাসীরা। এসবকিছু নিয়েই আবর্তিত হবে ছবির গল্প।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর