Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
Businessman lodged cheating case against Shilpa Shetty and her husband Raj Kundra

পর্ন কাণ্ডের পর ফের বিপাকে শিল্পা ও রাজ কুন্দ্রা, এবার নাম জড়াল আর্থিক প্রতারণায়

বান্দ্রা থানায় তারকা দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২১, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২১, ১৩:৩৩

options
link
পর্ন কাণ্ডের পর ফের বিপাকে শিল্পা ও রাজ কুন্দ্রা, এবার নাম জড়াল আর্থিক প্রতারণায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন কাণ্ডের পর ফের আইনি জটিলতায় শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং রাজ কুন্দ্রা। তারকা দম্পতির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। মুম্বইয়ের বান্দ্রা থানায় তাঁদের বিরুদ্ধে নীকিন বারাই নামে এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন।

Shilpa Shetty’s husband Raj Kundra deletes Social Media Profile

Advertisement

ওই ব্যবসায়ীর অভিযোগ, অতিরিক্ত লাভের আশা দেখিয়ে গত ২০১৪ সালের জুলাই মাসে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার (Raj Kundra) ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করানো হয় তাঁকে। তবে দিনের পর দিন কেটে গেলেও লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। তাই টাকা ফেরত চান তিনি। অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা ওই ব্যবসায়ীকে হুমকি দেন। সে কারণেই শিল্পা ও রাজের বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Shilpa Shetty and Raj Kundra fined 3 lakhs rupees by SEBI

[আরও পড়ুন: ভয়ংকর! নিজের মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী]

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইনি বিপারে জড়ান শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। শোনা যায়, সেই সময় মহিলাদের দিয়ে পর্ন ফিল্ম শুট করানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। সেই সূত্র ধরেই অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়। গেহনার সূত্র ধরেই নাকি রাজের পর্ন ফিল্মের ব্যবসায় জড়িত থাকার হদিশ পায় পুলিশ। গত ১৯ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে।

Actress Shilpa Shetty shared a cryptic Instagram story after Raj Kundra's arrest

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, HotShots অ্যাপের মাধ্যমে নাকি এই পর্নোগ্রাফির ব্যবসা রমরমিয়ে চালাচ্ছিলেন রাজ কুন্দ্রা ও তাঁর সঙ্গীরা। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে তাতে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো কনটেন্ট দেখা যায়। সূত্রের খবর, শর্ট ফিল্ম, HD ভিডিও, ফটোশুটের ভিডিও আপলোড করা হত। আবার লাস্যময়ী মডেলদের সঙ্গে নাকি লাইভ কমিউনিকেশন করার সুযোগও থাকত। তবে শিল্পার দাবি স্বামী কী করতেন সে বিষয়ে কিছুই জানতেন না তিনি। বলিউডে জোর গুঞ্জনও ওঠে, পর্ন কাণ্ডের পরই নাকি সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেন শিল্পা। তবে সম্প্রতি ধর্মশালার এক মন্দিরে একসঙ্গে দেখা যায় তাঁদের।

 

[আরও পড়ুন: এবার প্রকাশ্যেই নুসরতের সঙ্গে ‘ইশক’ যশের! নজর রাখতে পারবেন আপনিও, ব্যাপারটা কী?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.