Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Aishwarya Rai Bachchan

কানের রেড কার্পেটে হাঁটতে গিয়ে বার বার হোচট! ‘নিজের পোশাকটাও সামলাতে পারেন না’ খোঁচা ঐশ্বর্যকে

এর আগে বেগুনি রঙের লিপস্টিক পরায় কটাক্ষের শিকার হয়েছিলেন জুনিয়ার বচ্চন ঘরনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ০৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ০৯:১২

options
link
কানের রেড কার্পেটে হাঁটতে গিয়ে বার বার হোচট! ‘নিজের পোশাকটাও সামলাতে পারেন না’ খোঁচা ঐশ্বর্যকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে বলিউডের তারকারা কে কোন পোশাক পরছেন , তা নিয়ে বিস্তর আলোচনা চলে। তারকারাও একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নানারকম এক্সপেরিমেন্ট করে যান নিজেদের পোশাক-আশাকে। ঠিক যেমন এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিমধ্য়েই হইচই ফেলে দিয়েছেন সারা আলি খান, এষা গুপ্তা, উবর্শী রাউতেলার মতো বলি তারকারা। তবে সবার নজর কিন্তু একজনের দিকেই আটকে ছিল। আর তিনি হলেন জুনিয়ার বচ্চন ঘরনি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

কান চলচ্চিত্র উৎসবে (Cannes 2023) প্রত্য়েকবারই চমক দেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। কখনও বার্বি গাউনে, তো কখনও বেগুনি লিপস্টির পরে গোটা ক্যামেরার নজর কেড়ে নেন তিনি। বিতর্কের মুখেও পড়েন। এবারও তার ব্যতিক্রম হল না। রুপোলি রঙের হুডি দেওয়া ওভার সাইজড গাউন পরে একদিকে যেমন নজর কাড়লেন ঐশ্বর্য, তেমনি তাঁকে শুনতে হল কটাক্ষ।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rai Team🇲🇺 (@aishwarya_raifan)

[আরও পড়ুন: জিম করতে গিয়ে অঘটন! ছবি পোস্ট করে সলমন লিখলেন, ‘টাইগার জখমি হ্যায়!’]

বৃহস্পতিবার ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়েল অফ ডেস্টিনি’ ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ঐশ্বর্য। সেই ছবির রেড কার্পেটে কালো- রুপোলি রঙের হুডেড গাউনে দেখা গেল ঐশ্বর্যকে। আর ঐশ্বর্যের এই পোশাক দেখেই কটাক্ষ শুরু হল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলে উঠলেন হিজাব পরেছেন নাকি! তবে আরও বেশি ট্রোল হওয়া শুরু হল, ঐশ্বর্য যখন হাঁটতে গিয়ে পোশাক সামলাতে নাজেহাল হয়ে পড়লেন। ঐশ্বর্যর পোশাক সামলাতে এগিয়ে এলেন দুজন ব্যক্তি। পোশাক নিয়ে যে ল্যাজে গোবরে ঐশ্বর্য, তা কিন্তু বোঝাই গিয়েছে ছবি দেখে।

[আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.