সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স হয়েছে ৮ মাস। কিন্তু করোনার কারণে বিয়ের পর হানিমুনে যাওয়া আর হয়নি অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar) ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee)। তারপর তো একই সঙ্গে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন গৌরব। একে গৌরবের কাঁধে ধারাবাহিক ‘রানি রাসমণি’র চাপ। অন্যদিকে দেবলীনার সঙ্গেই রাজর্ষি দে-র নতুন ছবি ‘মায়া’-তে অভিনয়। তবে এখন শুটিংয়ে বিরতি। আর তাই তো এই বিরতিকে কাজে লাগিয়ে দেবলীনা ও গৌরব বেড়িয়ে পড়েছেন হানিমুনে। হোক না বিয়ের আট মাস পর!
দেবলীনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে আপাতত তাঁরা রয়েছেন গোয়ায়। (Goa)। এই ছবি পোস্ট করে দেবলীনা লিখলেন, হ্যালো ভ্যাকেশন। হ্যাশট্যাগে তিনি লিখলেন, হাফইয়ারলি হানিমুন (Honeymoon), নিউলি ম্যারেড কাপল।
View this post on Instagram
[আরও পড়ুন: শুটিং ফ্লোরে পা রাখলে এখনও টেনশন হয়: Prosenjit Chatterjee]
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ দেবলীনা কুমার। কম যান না গৌরবও। দেবলীনা তো প্রায় রোজই জিমের ছবি ও ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। গৌরবকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।
View this post on Instagram
গোয়া থেকে যে ছবি পোস্ট করেছেন দেবলীনা। তাতে দেখা গিয়েছে, কালো টপ, সাদা প্যান্টে রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। চোখে রোদচশমা। সমুদ্রকে পাশে রেখে ছবিও দিয়েছেন তিনি। অন্যদিকে অভিনেতা নীল ও তৃণা সাহাও গোয়ায় গিয়েছেন ছুটি কাটাতে।
[আরও পড়ুন: ফের লাঞ্চ ডেটে Nusrat-Yash! ছবি দেখে আদর পাঠালেন ‘বোনুয়া’ Mimi Chakraborty]
সর্বশেষ খবর
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
-
জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, কলকাতায় ৪ দিনের বিশেষ প্রদর্শনী ‘উত্তম- দ্য মহানায়ক’
-
এবার ডিম খেলেন উপাসনা! আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূলের নেত্রী
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!