সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি তারকা। তাই প্রকাশ্যে গেলেই অনুরাগীরা ঘিরে ধরেন। কিন্তু ছেলে সহজ। তার তো পুজোর আনন্দ উপভোগ করার সময়। ঠাকুর দেখার সময়, মেলায় যাওয়ার সময়। তাই মুখে মাস্ক পরেই ছেলেকে মেলায় নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।

সপ্তমীর সন্ধ্যায় ছেলেকে নিয়ে মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন নবমীতে। মা আর ছেলে মেলায় গিয়ে চুটিয়ে মজা করেছে। নাগরদোলায় চড়া থেকে বেলুন ফাটানো, আইসক্রিম খাওয়া, ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস কিছুই বাদ যায়নি। মাস্ক পরা থাকলেও কয়েকজন অনুরাগীর নজর এড়াতে পারেননি প্রিয়াঙ্কা। তাঁদের সেলফির আবদারও মেটাতে হয়েছে।
View this post on Instagram
[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]
একসময়ে পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন প্রিয়াঙ্কা ও রাহুল। বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাঁদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে অশান্তি। যা আদালত পর্যন্ত গড়ায়। ২০১৮ সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে আইনি লড়াই চলছিল।

কিন্তু সময় অতি বড় মলম। তা সমস্ত আঘাত শুকিয়ে দিতে পারে। একথা চলতি বছরে দোলের দিন থেকেই টের পাওয়া যায়। ছেলে সহজকে সঙ্গে নিয়ে একসঙ্গে দোল উৎসবের শুভেচ্ছা জানান তারকা জুটি। তারপর পরিবারের সঙ্গে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায়। শেষমেশ সেপ্টেম্বর মাসে ফের একসঙ্গে থাকার বার্তা দেন রাহুল ও প্রিয়াঙ্কা।
[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]
সর্বশেষ খবর
-
নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
-
এবার কি টেস্ট দলেও সুযোগ? ‘নিয়মিত প্র্যাকটিস করছি’, আত্মবিশ্বাসী বৈভব
-
পারফরম্যান্স নয়, টি-টোয়েন্টি দল থেকে অন্য কারণে বাদ শুভমান! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
নাবালিকাকে ধর্ষণের পর মাথা কেটে খুন, ১৯ দিনের মাথায় দোষী দম্পতিকে ফাঁসির নির্দেশ আদালতের
-
‘স্বপ্ন দেখা বন্ধ করুন’, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ