সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করেছেন। দুই যমজ সন্তানের মা হয়েছেন। পাঁচ বছরের মাথায় ফের দুই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন সেলিনা জেটলি। দ্বিতীয়বারের গর্ভাবস্থা বেশ ভালই উপভোগ করছেন বলিউডের প্রাক্তন নায়িকা। সোশ্যাল মিডিয়াতেই মিলছে তার প্রমাণ। কিছুদিন আগেই বিকিনি পরে সমুদ্র সৈকতে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন সেলিনা। আর এবার সম্পূর্ণ নগ্ন হয়ে ধরা দিলেন বাথটবে।
২০১১ সালে হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করে বিদেশে সেটলড হয়ে যান সেলিনা। ২০১২ সালে জন্ম হয় দুই ছেলে উইনস্টন ও বিরাজের। কিছুদিন আগেই ফের গর্ভবতী হওয়ার কথা ঘোষণা করেন সেলিনা। এবারেও যমজ সন্তানের জন্ম দেবেন তিনি। সেলিনার মতে, মা হওয়া এক অনন্য অভিজ্ঞতা। এই সময় নারীর শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই প্রত্যেক পরিবর্তনের সাক্ষী হওয়াটা গর্বের ব্যাপার। এই গর্ব তিনি ও তাঁর স্বামী পিটার একসঙ্গে অনুভব করতে পারছেন। আর এই অভিজ্ঞতাকেই ক্যামেরাবন্দি করেছেন।
[বাঙালির ম্যাটিনি আইডলকে পেলে কী করতেন এই প্রজন্মের অভিনেত্রীরা?]
এমন অনেক ছবিই প্রাক্তন নায়িকার প্রোফাইলে ফুটে উঠেছে। কিছু নিন্দার সম্মুখীন নায়িকাকে তার জন্য হতে হচ্ছে বটে তবে বেশিরভাগই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন মিস ইন্ডিয়াকে।
[জানেন, প্রসেনজিতের বতর্মান বান্ধবী টলিউডের কোন স্টার?]
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান