সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনীত নতুন ছবি ব্যাড নিউজ। তবে ছবির নামের সঙ্গে যেন তাল মিলিয়েই খারাপ খবর পেলেন ভিকি ও তৃপ্তি। এই ছবিতে তৃপ্তি ও ভিকির যে অন্তরঙ্গ দৃশ্য, বিশেষ করে যে জানেমন গানটি ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে, তা বাদ পড়তে পারে ছবি থেকে। হ্যাঁ, এই ছবিকে সেন্সর বোর্ড U/A সার্টিফিকেট দিলেও, ভিকি-তৃপ্তির ‘জানাম’ গানকে বাদ দেওয়া বা একটু পরিবর্তন করার নির্দেশ দিয়েছে ছবির টিমকে। সেন্সর বোর্ডে কথায়, এই গানটি অতিরিক্ত যৌনতায় ভরপুর।
[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]
প্রসঙ্গত, ‘জানাম’ গানের ঝলক দেখে নেটপাড়ার নীতিপুলিশেরা রে রে করে উঠেছিলেন। ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গিয়েছে। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুলেছেন তৃপ্তি। তবে নজর কেড়েছে দুই তারকার রসায়ন! যা দেখে নেটপাড়ার ফোড়ন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’ কারও বা আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধহয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’। তবে সোশাল পাড়ায় ঝড় উঠলেও অভিনেত্রী ‘চুপ’।
‘ব্যাড নিউজ’ ছবির প্রযোজক করণ জোহর। করণ জানিয়েছেন, এই ছবির গল্প একেবারেই কমেডি ঠাসা। নায়ক-নায়িকারা একটা বাজে খবর পেতে তাঁদের জীবনে শোরগোল। আর সেই কারণেই ছবির নাম ‘ব্যাড নিউজ’।
[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ায় ইলিশ ধরতে যাওয়াই কাল, ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার!
-
‘স্পর্শকাতর’ ভোজশালায় নমাজে না সুপ্রিম কোর্টের, মুসলিম পক্ষের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
-
বৃষ্টি হলেই ঘর স্যাঁতস্যাঁতে, পোকামাকড়ের বাড়বাড়ন্ত? লেবু-লবঙ্গেই লুকিয়ে সমাধান
-
‘বাম জমানায় অন্যায় হয়েছে’, বাংলায় তসলিমাকে স্বাগত শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ বাংলার সারস্বত সমাজের
-
নবাবভূমি থেকে নিউজিল্যান্ডে পাড়ি জগন্নাথের, পূজিত হবেন ইসকন মন্দিরে